উনোনের ধোঁয়া মাঝে মাঝে পুড়ে যাওয়া
যন্ত্রণাদের রেখে আসে মেঘের ঘরে,, আগুনের
কথা ছড়িয়ে দেয় আকাশ নগরে।
অনেক বার ভাবি একটা ইচ্ছার চিলেকোঠা
বানাবো মেঘের খামারবাড়ির গা ঘেঁষে,,
রাতের পর রাত রঙ পেন্সিল সাজাই সাদা
চাঁদের পাশে। কখন যেন মৃত্যু কাছে এসে
আমার সমস্ত ইচ্ছাদের নিজের ছাঁয়ায়
বেঁধে ফেলে,, সাদা চাঁদে কলঙ্ক লেগে যায়।
একমুঠো ঘুম লুকিয়ে নিয়ে শামুকের খোলসে
বন্দি রেখে চটজজলদি ফিরে আসি রোজনামচার কাছে।
গিটারের তারে আবছা সুরের গন্ধ ভুলে যেতে
দেয় না পুরোনো স্মৃতি,,
এখনো ভীষণ স্পষ্ট সে সব ছবি... যখন
তোমার বুকে জমা ঋণ আমাদের দুরত্বকে
ছোট করে দিত, বিষাদের সব চরিত্র তখন
হঠাত অদৃশ্য হয়ে যেত।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
স্বপ্নঘোর
সোমবার, ২১ মে, ২০১৮
গোপোন অসুখ
++++++++++++++++++++++++
তোমার মতো আমিও দিনান্তে বাদামী অসুখের
ঘোরে ক্লান্ত হই,, শিরায় শিরায় চলতে থাকে
ভুল আশ্রয়কে মানিয়ে নেওয়ার অসম্ভব যুদ্ধ।
কস্তূরী ঘ্রাণেরর খোঁজে দীর্ঘশ্বাস লেপে ফিরে আসি
একের পর এক দরজায়,,
গোপোনে জমা থাকা অভিমানেরা আমার আমিকে
খেইহীন দূরত্বে হারিয়ে ফেলেছে বহুদিন হল,
এখন খালি ঘরে পড়ে রয়েছে একগুচ্ছ স্বপ্নের মৃতদেহ।
শুক্রবার, ১৮ মে, ২০১৮
স্থানাঙ্ক
---------------------------------
দুপায়ের পাতার ফাঁকে জমা কথারা
বৃষ্টির মতো ছুয়ে কাহিনীর উপকথায় নামে,
প্রহর কুড়িয়ে কুড়িয়ে একটা দিন জড়ো করে
যখন আলোর শেষ কিনারে দাড়িয়েছি ,
দেখেছি তাসের ওপর তাস সাজাতে শিখিনি---
সাহেব বিবি গোলাম সবাই ঘরছাড়া ,
জোকার হাসছে অট্টহাসি,, আমি আবার
শূন্যে ফিরে আসি বরাবরের মতোই।