শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সই১৯৩

রক্ত ক্ষরণ কমছে কই
সময় তো শুকিয়ে যাওয়া নদীর মত
হারিয়ে গেছে ,
তুমি ছুঁয়ে দাও না চাইতেই 
চাওয়াটুকু যে আসলে পুড়ে যাওয়া নয়
চাওয়া ছিলো শীতল হয়ে ওঠা,
বুকের ভেতর সময়ের ক্ষত  থেকে এখনও 
রক্ত  ঝরছে ।
কালের মহৌষধি তোমার ছুঁয়ে দেওয়াকে
দুর্বল করতে পারে নি...💜
#সই


বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সই(১৯৩)

অ -সুখ ছুঁয়ে দিলি
ফিরলো সুখে মন
মাঠ জুড়ে বৃষ্টি ধারা 
তোর নামে ভিজে যাওয়া।
আয় প্রেমে হারাই অ-সুখ মন
আয় বেচেঁ নিই বাকি জীবন
#সই

সই ১৯২

চোঁখের ভেতর গহীন পথ
আলো ফুরানো কাব্য যত 
অপেক্ষা বাঁধা থাকে
সেপ্টিপিনে 
গোপন আশ ভীষন ক্ষীন সে...🍁
#সই(১৯২)






সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আর্ট

সব ভালো থাকা দেখতে এক হলেও এক নয়
রঙের ফারাক আনমনা মেঘের মতন
সব থেকে যাওয়া শুনতে এক হলেও এক নয়
অবয়ব আর আত্মীক স্পর্শ আর অনুভূতির মতন 
চোখের বাইরে না থাকায় ভেতর জুড়ে সবটা থেকে যাওয়া।
চিৎকার করে যে বলছে ভালো আছি 
নোনা জলে তার ঘর বানভাসী 
তবু ভালো থাকা বলতে পারা একটা আর্ট 
তবু সাজানো ফ্রেমে প্রেম রাখা একটা আর্ট
তবু হাহাকার জীবনে শেষ চাওয়া টুকু জড়িয়ে না
ধরে বেশ ভালো থাকা একটা আর্ট 
আসলে মানুষ কবি হয় লেখক হয় পুরুষ হয় নারী হয়
উপন্যাসিক হয় পাগল হয় নাটকে পারদর্শী হয় 
শুধু নিখাদ মানুষ হয় না 
ভগ্নাংশে বাঁচতে বাঁচতে হারিয়ে যায় একটা গোটা মানুষ
তারপর একদিন সাজানো শব্দে তোতাপাখির মত বলতে 
শিখে যাওয়া এই বেশ ভালো আছি 
একদিন জাগলিং শিখে নিয়ে নিজেকেই বারংবার
হাওয়ায় ছুঁড়ে লুফে নেয় এই আছি এই নেই এর খেলা
চলে ...
সব ভালো থাকা দেখতে এক হলেও এক রকম নয় 
আসলে রঙের ভেতর সূক্ষ্ম তুলির টানে একটা আবিষ্কার বলে
দেয় ভালো থাকা আসলে একটা আর্ট ....🍁
#সই (আর্ট)

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বেচেঁ থাকা

স্মৃতিরা মরে না শুধু
পরগাছার মত বেড়ে যায়
জড়িয়ে জাপটে 
নির্যাস নিয়ে তরতাজা হয়ে জেগে 
থাকে 
ভালবাসা বলে কিছু হয় না
অভ্যেস আর থেকে যাওয়া মায়ায় বাধে
আকাশে তারার জ্বলে 
মেঘের বান্ধব রঙ বদলে যায়
বুকের ভেতর জলদ বেড়ে ভারী হয়ে
ছড়িয়ে ছিটিয়ে যায় 
চিঠির নৌকায় লেখা ভেসে যায়
ভালো থেকো .....🍁
#সই(বেচেঁ থাকা)





সই১৯০

কবর  ফুল দিয়ে সাজাও যতই 
ফিরে আসে না মৃত যে
দহন এর একটাই অর্থে স্রেফ
পুরের যাওয়া অস্তিত্ব মিটিয়ে দেওয়া ...,❤️‍🔥
#সই

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সই১৯০

বুঝতে পারি ঘর নামে চারদেয়ালে
আর কোত্থাও আমাদের একসাথে 
সংসারটা আর নেই
বুঝতে পারি মুছে যাওয়া দেওয়াল
এক্কেবারে চিহ্ন হীন
বুঝতে পারি জানলার বাইরে কেউ উঁকি দেয় না
এক পলকের দেখাটুকুর জন্য 
বুঝতে পারি তুমি বা আমি আজ একেবারে মৃত...🍁
#সই

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হৃদয়ে থেকো

কি বা দিতে পারি তোমায়
অন্ধকার আকাশে যে তাঁরাটা 
মিটমিট করে জ্বলছে সেভাবে
কেউ তাকে দেখছে না সেই একান্ত
আলো থাকুক তোমার ভেতর বাইরে
শহরে  কাঁচ বয়ামে সাজানো আছে অজস্র 
উপহার সে সব কোনো কিছুই আমি দিতে পারি না
শুধু অন্ধকার রাতে একটা জোনাকি তোমার জন্য
আলো জ্বলুক 
হয়তো আমি যা দিতে পারি সেসব কেবলই না পাওয়া
কিই বা দিতে পারি তোমায় এই না পাওয়ার রঙ্গটুকু ছাড়া...🍁
#সই (হৃদয়ে থেকো)

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জন্মদিন আসে

সব মনে রাখা থাকে জন্মদিন আসে
আসে হরেক রকম  শুভেচ্ছা 
পাতায় পাতায় শরিকি ভালবাসা
জমিতে ভাগ পায় না সেই মেয়েটা
যে মেয়েটা রাতভোর জেগে ফুরিয়ে 
যাওয়া রাতের আগেই পৌঁছে দিতে
রক্ত করবীর গুচ্ছ  যে মেয়েটা
আড়ালে লুকিয়ে রাখতো ছেড়া আস্তিনে
জড়িয়ে রাখা শুভকামনা।
সব মনে আছে তারিখে সাজানো
একটা জন্মদিন কত কথা বলা
কত কথা না বলা মুড়ে রাখা তিসবীরে
বছর চলে যায় 
ভালো থাকার শুভেচ্ছা অন্ধকার আড়ালে
লুকিয়ে থেকেও থেকে যাওয়াটা মিথ্যে হয় না
মেয়েটা জানে।
সব কথা হয়তো মনে না রাখাই ভালো
জন্ম দিন আসে আসে নতুন পাওয়া চলে 
যায় পুরনো কিংবা এগিয়ে যাওয়ার জন্য
জন্মদিন ।
সব কথা মনে রাখা থাকে তবুও 
সব কথা খুলে দেখা একসময় 
নিষিদ্ধ হয়ে যায় ...
জন্মদিন আসে এক  নতুন
পাওয়া ...নিজেকে আরো গহীনে
আবিষ্কার আর কিছু শুভেচ্ছা
যা কখনো মোড়ক খুলে দেখা হয় না ....🎁

#সই(জন্ম দিন আসে)

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

একসাথে বুড়ো হতে চাই

তেমন করে বলতে পারিনা তোকে ভালোবাসি
শুধু ইচ্ছে হয় তোর সাথে বুড়ো হই 
 যৌবন সরিয়ে আঁকিবুঁকি রেখাদের সাক্ষী হই 
একসাথে,
না পাওয়া গুলোর থেকে পাওয়া গুলো বার্ধক্যের 
বিকেলের চায়ের কাপে তুই আমি আবার একবার
জিইয়ে দিই।
তেমন করে বলতে পারি না তোকে ভালোবাসি
শুধু ইচ্ছে হয়  সন্ধ্যার শেষ আলোয় তোর মাথার 
সাদা চুলে বিলি কাটতে কাটতে তোর বুকে
জিরিয়ে নিই ...
তোর সাথে বুড়ো হওয়ার সাধটুকু ছাড়া কিই বা 
তেমন চাওয়ার আছে ,
আমরা যখন একসাথে  আমাদের  তো আর
কোত্থাও যাবার নেই আর কিছু পাওয়ার নেই
তেমন করে বলতে পারি না তোকে ভালবাসি 
শুধু তোর সাথে বুড়ো হতে চাই  মৃত্যু 
এলে তুই আমি পাশাপাশি থাকতে চাই ...
একসাথে বুড়ো হবি তো কিরে...💞

#সই✍️(একসাথে বুড়ো হতে চাই)





সই(১৮৯)

সর্বনাশের অমিনিশা লাগছে 
ভীষণ ভালো
ডুবছি গহীনে চোখে লেগে আছে আলো
তোমার  ভেতরে নামছি অতল পাতাল পুরে 
 তোমার নেশা আমার ভেতর বাড়ছে সবটা জুড়ে...🌟
#সই



শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

তুমি ভালো নেই

আজকাল প্রায়শই শুনি তোমার খুব
অসুখ 
আজকাল প্রায়ই শুনি তুমি রাতভর এক্কেবারে 
ঘুমাতে পারো না স্লিপিং পিল এর কোনো প্রভাব 
তোমায় ছুঁতে পারে না,
প্রায়শই বুকের ভেতর নাকি তীব্র যন্ত্রণা তোমাকে
কষ্ট দেয় 
আজকাল তোমার খিদে পায় না ছোট বড় সব কাজে
ভুল হয়ে যায় ,
পথে বেরিয়ে ভুলে যাও আসলে ঠিক কোথায় 
যাবার জন্য পথে এসেছিলে।
আজকাল তোমার চেহারায় রাজসরূপ 
আভা কোথাও নেই
আজকাল প্রায়শই শুনি তোমার খুব
অ-সুখ
আজকাল শুনেছি তুমি এক বেলাও সুস্থ স্বাভাবিক 
ভালো থাকো না 
আজকাল তোমার কঠিন অ-সুখ 
আজকাল শুনেছি তুমি ভালো নেই ....❤️‍🔥

#সই✍️(তুমি ভালো নেই)

মোহ হীন



তোমার ভেতরে হাঁটতে হাঁটতে  নিজস্বতা ছেড়ে অনেক অনেক দূরে চলে এসেছিলাম ক্রমশ... ,  প্রথম গাছেদের পাশ কাটিয়ে হারালো পথ, 
স্রোত সাক্ষি রেখেছিলাম,   সাক্ষি রেখেছিলাম আসমান, 
গাছেদের পাতার রেখার সাথে আমার হাতের রেখা ও আমি তোমার গহিনে  পথ হারালাম, 

 কোন  এক নতুন বর্নের  মেঘ বদলে দিলো আকাশের নিশান, 
নদী বক্ষ লুকিয়ে ফেলেছিলো  স্রোত  সক্ষতা নাম যার বেচেঁ থাকা। 

প্রতিটা গাছ একই রকম দেখতে,   প্রতিটা পথে ফেলে আসা আজস্র পায়ের চিহ্ন দেখতে একই রকমের  দিশা নেই এক্কেবারে,

তোমার  ভেতরে হাঁটতে হাঁটতে যে শব্দের কাছে  আমি বান্ধব বর্নে ঋনী হয়েছিলাম... তারা এই গহিনে হাতছাড়া হলো সবেমাত্র। 
বুঝে ওঠার পরে দেখলাম

অজয়ের বুকে মোহ ভাসিয়ে  ঘোর জ্বর গায়ে  ঘরে ফিরেছি এখন
 মনে হলো  আমার আত্মজ শব্দেরা  যারা  কিনা হারিয়ে গেলো গহিনে,     যাদের  মোহ ভাসিয়ে এলাম  অজয়ের বাউল স্রোতে,
 যারা ফিরবে না কখনো 
 মন মুচড়ে উঠলো হয়তো... হয়তোবা চোখ  জ্বালা করে উঠলো   মুহুর্ত মূহুর্ত। 
তোমায়  বললাম চল ওদের  ফিরিয়ে আনি... ওরা যদি  পথ চিনে  ফিরতে না পারে!  তবে যে ওদের ছাড়া অসমাপ্ত আমার মন্দবাসার উপন্যাস । 

গেলাম   ...সে প্রান্তর  ছাড়িয়ে গহিনে আরো গহিনে আরো গহিনে, 
যেখানে গাছেদের সব পাতার বুকে আমারই  হাতের  রেখা,  যেখানে নদী, স্রোত,  পথ, আলো, অন্ধকার পারিজাতীয় সংগমরত  সমস্ত দৃশ্যেরা ভীষন ভাবে  জাগ্রত , 

অথচ আমার শুন্যতার ফ্রেমে সে সব মোহন  দৃশ্য বেঁধে রাখার 
সামান্য আকুতি নিমেষে  উধাও, তারা আর নেই, 
নেই অসমাপ্ত  উপন্যাসের কিসমতের ভয়। 

দুদন্ড দাড়িয়ে  ভাবতেই  বুঝলাম
তোমার ভেতরে হাঁটতে হাঁটতে  আমি কখন  জেনো তোমাকেই  পেছনে ফেলে অনেকগুলো  অদৃশ্য মাইল পার করে ফেলেছি, 

 এখন অজয়ের ব্যাস্ত  স্রোত,  গাছেরদের সারি সারি বিলিকাটা পথ, ওদের পাতার রেখার মত আমার হাতের রেখাতে তোমার অস্তিত্ব নেই। 
আমার এতকালের মন্দবাসার উপন্যাসের পাতায় অদ্ভুত  অকাল বর্ষনে একটা  অক্ষরও আর নেই, 
মন্দবাসার খাতাটা আদ্যোপান্ত একেবারে  সাদা।


#সই ( মোহ হীন)

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আমাদের আর কখনও দেখা হবে না

আর কখনই দেখা হবে না আমাদের
হয়তো ভীষণ মনে করে আমরা দুজন দুজনকে 
ভুলে যাবো ,
কিংবা দুজন প্রোফাইল পিকচারে দারুন হাসি
মাখানো মুখে অনন্দের ছবি আটকিয়ে একে 
অপরকে বুঝিয়ে দেবো দুজনেই বিচ্ছেদের পর
আরো একটু বেশি রকম ভালো আছি ।
বন্ধুদের সাথে ছবির ক্যাপশনে থাকবে সবাই
বদলায় সব ফেরা না গেলেও বন্ধুদের কাছে ফেরা যায়
কিংবা বন্ধু বদলায় না ,
কিংবা মুখোস থাকবে মুখের আদলে
এসব শুধু জরুরী আমরা একে অপরের থেকে দূরে
থেকে ভালো আছি প্রমাণ করতে ,
হয়তো বাইপাসে কিংবা শোভাবাজার এর কোনো
চায়ের দোকানে অথবা অচেনা রাস্তায় ঠিকানা খোঁজার 
অজুহাতে মুখোমুখী আমরা ...অথচ আমাদের আর কক্ষনো
দেখা হবে না ।
চেনা ডাক নামে চমকে গিয়ে ফিরে থাকবো দুজনেই কোনো
অচেনার দিকে  তারপর মনে মনে হাসবো হাসতে হাসতে ফুঁপিয়ে কান্না আসবে  , ইনবক্স এ হয়ে দুদণ্ড দাঁড়াবো 
আঙ্গুল অস্থির হয়ে উঠবে .....কি রে কেমন আছিস এই টুকু টাইপ করার জন্য অথচ আমরা কখনই আর দুজন দুজনের কোনো খবরাখবর রাখবো না ।
আশ্চর্য আমাদের বদলে যাওয়া দুজন অবাক হবো দুজনের
এমন অমূলক ব্যবহারে বুকের ভেতর হাহাকার যন্ত্রনা এক
অসম যুদ্ধ চলবে আমাদের নিজের সাথে তবু আমাদের বাহ্যিক সব টুকু দেখাবো খুব ভালো আছি ...
আমাদের আর কখনও দেখা হবে না ....

সই( ১৮৮)

এ বছর আসবি না ? খুঁজে নেওয়া সেই তুই 
এ এমন সময় জোর করে সামনে এসে পড়িস 
সব মিথ্যে বিকে  আবার তো আসতেই পরিস
পূজোর মিঠাই ,নিমকি , মান অভিমান আদর 
একটা সেল্ফি ....
আয় না ...আয় না 
.... ইতি আমাদের ঝগড়া 

বদল

যে নদী হতে চেয়েছিল সে এখন পাথর 
যে বাতাস হতে চেয়েছিল সে এখন অন্ধকার 
ঘরে বন্দী 
যে চেয়েছিল আকাশ হতে সে খাঁচায় বন্দী 
যার বুকে কোনো এক সময় বারুদ ছিলো
সে এখন আপোষের সাথে ঘর করে ,
যে রোজ সূর্যের থেকে আগে সকাল ছুয়ে যেত 
এ এখন সকাল দেখে না ,
রোজ যে শালিক দুটো  দক্ষিণ জানালায় 
তাদের সাংসারিক ঝগড়ায় মশগুল থাকতো 
একটা শালিক মৌন চেয়ে থাকে একা ,
রোজ যে পথে ট্রেন ছিল আশা যাওয়া 
আজ সে পথ আর পথ নেই ,
যে ঘর আশ্রয়ে অপেক্ষা নিয়ে থাকতো
সে ঘরের ইটের বুকে অপেক্ষা নোনা ধরেছে এখন
 যে  ভালোবাসাতে চাইতো সে এখন
পাগলা গারদে 
যে বিশ্বাস করত সে এখন বিশ্বাসঘাতকের ভুমিকায়....🍁

#সই✍️( বদল)

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ছবি

সব ছবিই অসম্পুর্ন থেকে যায়,
অদৃশ্য সেতুতে হাঁটতে থাকে জীবনের
বর্ণমালারা... যারা প্রত্যেকেই ভীষন একা।
মানুষ আসে সম্পর্কের রঙে ক্যানভাস 
মনে হয় যেন পূর্ণতা পেলো 
কালের স্রোতে আসা ছিলো বলেই যাওয়াটাও 
নিশ্চিত হয়ে থাকে ,
রংমিলান্তে সবাই তো বর্নচোরা কোনো না কোনো সময়ে 
সবাই তো সম্পূর্ণ হতে চেয়ে স্রেফ একা 
আরো একা হয়ে যায়....
সুন্দর পারফেক্ট ফ্রেমে বন্দী হাসি খুশি ছবিগুলোয়
অন্ধকারের একা জাগে ....💜

#সই✍️(ছবি)

শব্দ জব্দ

কাটাকুটি খেলা চলছে দুইয়ের মাঝে
তিন এর ভূমিকাকে নিয়ে 
শব্দের ঘরে জটিল শব্দ জব্দ 
অনিশ্চিত সম্পর্কের মাঝে গোলাপ 
ফুটে উঠে মাঝেসাঝে ,
কেউ বলে সময় কেউ বলে ব্যালেন্স
কেউ বলে ভুল ,কেউ বলে বিশ্বাস ভাঙ্গা,
কেউ বলে হরমোন এর লোচা,,
আমি বলি বোকামী ,আমি বলি কুড়ুল এর
ওপর নিজের বুক পেতে দেওয়া ,
আমি বলি অন্ধ সাজার ফলাফল।
তবু এই কাটাকুটি খেলায় সময় জিতছে নাকি
তিনের ভুমিকায় জবর 
শব্দের গহীনে লুকিয়ে সত্যি খবর ।
কাটাকুটি হয় ইমানের জমি আমার ভাগের গুটিতে
অন্য এক নাম  লেখো তুমি ,
ইস্তেহার জুড়ে একটাই কবিতা 
দেশলাই বাক্স ঘর কন্না 
বুঝলে তুমিও বলবে 
You are not better than me....🍁

#সই ✍️(শব্দ জব্দ)

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নালিশ সফর

চলো পাল্টাই দুজনে 
অচেনা স্বভাবে দুজনে
নালিশের পর থাকুক নালিশ
আলাদা হোক দুজনের বালিশ
একসাথে থেকেও দুজনে পরবাস
অভিমান হোক উঁচতে  সমান পাহাড়
ভালবাসায় কে ফেলেছি বেশিটুকু দিয়ে
হিসেবে দিনে দুজনে যাবই জিতে
চলো পাল্টাই একবার দুজনে 
ভিন্ন হয়েও দুজন দুজনকে থাকবো ভীষণ জড়িয়ে....💞

#সই✍️(নালিশ সফর)

চোখ

চোখ যে চোখে হরেক গল্প 
চোখ যে চোখে  হাজারো দ্বন্দ্ব 
চোখের ভেতর থেকে যাওয়া
দেখা গুলো সব আলাদা আলাদা
কিছু হারানো কিছু পাওয়া 
চোখ যে চোখে কেউ রাখে চোখ
যে চোখে আগল আছে একরোখ
চোখের আদলে খুঁজে নেয় অন্য কেউ
অন্য কোনো চোখ,
চোখের পরশে লেগে নোনা হওয়া
বেকার ভালোবাসায় অবহেলা পাওয়া
চোখের বর্ন লেখা থাকে চোখে,
চোখে থাক চোখ ,বুকে থাক চেয়ে থাকা চোখ
পাওয়া হারানো  দেওয়া নেওয়া কিছু থেকে যাওয়া
কিছু রেখে যাওয়া মনের দপ্তরে খবর সে তো 
বুঝে যাও এ চোখে রেখে চোখ ...💜

#সই✍️(চোখ)

স্বপ্ন

চোখের ভেতর সোফিয়াটোন 
ক্যানভাসে রং রোদ্দুর 
বাহানা হাজার  করেই তুমি যাবেই  বা কতদূর 
হৃদয়পুরে হেমন্তের রঙের চলছে  নানানখেলা
তোমার ঘরেও আমার ভাবনা ভিড় করেছে মেলা,
থাকছো থাকো লুকিয়ে রাখো তোমার সৈন্য নৌকা ঘোড়া
আমার চোখে আজও কিন্তু বাঁচার স্বপ্ন মোড়া ....🍁
#সই✍️(স্বপ্ন 


জড়িয়ে ধরা

বুকে টেনে নিলেই কি আপন করে নেওয়া যায়?
বুকে জড়িয়ে রাখলেই কি ভালবাসা বলা যায়
আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখলেই কি নিষ্ঠা বিশ্বাসী  হয়ে যায়,
বুকে জড়িয়ে রাখলেই  কি থেকে যাওয়া ?
নাকি বুকে জড়িয়ে রাখাও আষ্টেপৃষ্ঠে বুকের কাছে
বেঁধে বেঁধে  রাখা একটা ভীষণ রকম মৃত্যু হতেও পারে
সব বুকে জড়িয়ে  ধরা মানে এক রকম নয় 
চোঁখ আর অনুভূতি দুটো আলাদা আলাদা কথা বলে.....🍁

#সই✍️(জড়িয়ে ধরা)

আমরা দুজনে

উঠোন জুড়ে এখনো কিছু সবুজের বাস আছে
হয়তো তাই আকাশ মুখি আমাদের স্বপ্ন গুলো বাড়ে 
হাতে হাত রেখে থাকছো বলেই অসুখ গুলোও সুখের
ভালোবাসা মানে বেঁধে বেঁধে থাকা একথা নয়  মুখের
বাড়ছে বয়স কমছে পথ তবুও এখনো ছুঁয়ে আছে সেই 
সেদিনের পূর্বরাগ ।
কত কথা হলো বলা, না ফুরিয়ে আছে আরো  কত কথা ,
নালিশে বালিশে ছুঁয়ে আছি রোজ দুজন দুজনের কাঁধ,
না বলা কথায় আছে থেকে যাওয়া পিঠের ওপর হাত টুকু
রাখা ....আমি আছি শুধু এইটুকু সত্যি , 
থেকে যাবো নয় এটাও মিথ্যে 
বৃদ্ধ হবো এক সাথে  তবু পুরোনো এলব্যামে আমরা নতুন,
সমুদ্র স্নান  রবির গান জোৎস্নায় ভেজা আমরা দুজন।
এসো নিই জড়িয়ে এভাবে বাকি পথ  হয়তোবা ফুরাবে নিমেষে 
শেষ হয়েও পরে থাকি আমরা দুজন কিছু অবশেষে ...🫂

#সই✍️(আমরা দুজনে)


একটার খোঁজ

একটা খোঁজ খুব জরুরী 
খোঁজের মধ্যে একটা পর্দাশিন থাকে
থাকে একটা আবিষ্কারের নেশা,
একটা খোঁজ রোজ বাঁচতে শেখায় 
নতুন করে , 
একটা খোঁজ বেচেঁ থাকাকে
 অদ্ভূত মনোময় স্বাদে ভরে রাখে 
একটা খোঁজ থাকা খুব
জরুরী একটা খোঁজ জীবনকে ছলাৎ ছল 
নদীর মত বইতে দেয় ,
একটা খোঁজ  নেশার মত নেশাতুর করে রাখে
একটা খোঁজ ফুরিয়ে যাবার আগের মাইল স্টোন 
পর্যন্ত আকর্ষণে ছুটিয়ে মারে ।
একটা খোঁজ শুধু ছুঁয়ে দিলেই মরে যায়
একটা খোঁজ কখনো না খুঁজে পাওয়া জরুরী ....💜

#সই✍️ (খোঁজ)

কথা রাখা

কথা দিলেই কথা যে রাখতেই হবে
তেমন তো কথা নেই,
কথার ফাঁকে অনেক লুকোনো অন্ধকার গলি কিংবা
আলপথ থাকে সে সব পথ ধরে কথা দেওয়ায় 
নিষ্ঠা নাহয় পালিয়ে যেতেই পারে,
হতেই পারে একটা কথা দেওয়া একটা লোভ এর
কাছে মাথা নিচু করে নিজেকে বিকতে পারে।
কথা দিলেই সে কথা রাখার জন্য অন্য কারো কাছে
 একই কথা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হবে না এমন কথাও নেই।
সময়ের কথা সময় সরে গেলে দর কমে যায় 
সে কথা তখন শেষ ট্রেনে বাড়ি ফেরা ফেরিওয়ালারা
বাতিল হয়ে পরা ফেরির মতই ,
সব কথা রাখতে নেই কিছু কথা স্রেফ কথার কথা,
কিছু কথা সময় কেনার লেনদেনের মত,
কথা দিলেই সে কথা রাখতে হবে যারা বলে
তারা কেউ কেউ মুখ আর কেউ কেউ মুখোশ,
কথা দেওয়া আছে বলেই কথা না রাখায় এত দাম
কথা দেওয়া আছে বলেই কথার পিঠে কথা সাজিয়ে
নালিশ এর পাহাড় জমে ,
কথা দেওয়া আর কথা রাখা এই দুইয়ের মাঝে 
একটা লেখক এক জন কবি সহস্র বার বিকিয়ে যায়,
কথা রাখার মানুষের থেকে কথা না রাখার মানুষ
বড় বেশি দেখি .....

তবু হ্যাঁ তবু কেউ কেউ কথা দেয় স্রেফ সেই কথাটুকু রাখার
জন্যেই ,তবু কেউ কেউ কথা রাখাকে নিজস্ব ধর্ম মানে ,
তবু কেউ কেউ আজও কথা রাখে
কথা দেওয়া আছে বলেই কেউ কেউ হাতে হাত রেখে
সাথে সাথে জন্ম কাটাতে পারে .....🍁

# সই✍️(কথা রাখা)

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আমি

আমি কি তোমার চোখে আগের মতোই 
শ্রেষ্ঠ রয়েছি ?
এই যে অসংখ্য দেখা তোমার চোখ ছুঁয়ে মনের ভেতর দেওয়ালে সারি সারি টাঙ্গানো রয়েছে আমি কি তাদের
মধ্যে থেকে তোমায় আলাদা করে দু দণ্ড ভাবাতে পারি?
আশ্বিনের শেষ প্রহরে যখন একলা কোকিলের ডাক
উদাস করে আমি তোমার ভেতর সামান্য আকুলতায় 
বাস করি ?
এই যে এত চোখের চাওয়া তুমি দু হাতে কুড়িয়ে রাখো রোজ
আমার চোখ কি সে মিছিলে কখনো আলাদ করে চিহ্নিত করেছে তোমায়?
এই যে  অজস্র স্পর্শের স্মৃতি তোমার দিন রাতের আনাচে কানাচে ভরিয়ে রেখেছে
আমি কি কখনও জেগে উঠি সে স্পর্শে?
প্রতিবার যে সব ভুল গুলো সামলে উঠে তোমার 
বাঁচতে ইচ্ছে হয় আমি কি সে ভুলের ধারাপাতে আছি?
আমি কি বিসর্জিত প্রতিমার কাঠামোর মত তোমার
ঈশ্বর দালানে?
নাকি তুমি আমার গল্পের হারিয়ে যাওয়া একমাত্র অধ্যায়?
...📃
✍️#সই(আমি )




বসন্তের গল্পে হসন্ত

 গল্প গুলো বুকের ভেতর আসবে বসন্তে 
সজিয়ে নিচ্ছে অক্ষরদের সঙ্গে হসন্তের 
মুখমুখি হোক লুকাচুপি হোক
থাকবে ওরা বসন্তে 
কখনো দেখবে মুঠোফোনে
ফুরাবে না কথা অনন্তে 
যাক যা যাচ্ছে পুড়ে কিংবা
ভেসেই যাক সে প্রান্তে 
প্রেম টুকু তো জিইয়ে রাখি
এই সারা বসন্তে
পলাশ থাকুক, থাকুক কিংশুক,
থাকবে আবির দোলের রাশে
ফাঁকফোঁকরে জমিয়ে নেবে
নিজো  ঘরে যারা পরবাসে।
লিখবে গল্প ,কবিতা, কাব্য 
মিষ্টি নদীর স্রোতে নাব্য 
কেউ কেউ তো করবে কাত 
 নকল দুঃখ বুক মেহেফিল
করবে দারুন বাজিমাত ,
উফ বসন্ত, আহ বসন্ত,
ইস বসন্ত, আহা বসন্ত...
বাকি টুকু নাহয় বাকি থাক
এই বসন্তে সকলেরই নাহয়
 একটু আধটু প্রেমে পাক ...💞

#সই(বসন্তের গল্পে হসন্ত)



বসন্ত দায়ী ❤️‍🔥

১)থেকে যাওয়া আর চলে যাওয়ার মাঝে 
একটা বসন্ত ভীষণ রকম দায়ী 
একটা বসন্ত আমাদের কাছে আনে 
আমাদের আসহায় করে দেয় এক অদ্ভুত খেলায়
মেতে উঠতে,
সে খেলায় পাওয়া না পাওয়ার হিসেবে যোগ 
বিয়োগের পর চলে লেনদেন,
সে খেলায় অভিমান , অভিযোগ মিশে যায়
কুয়াশার মতন 
সে খেলায় যাপন বেচেঁ নেয় খানিকটা ইচ্ছে-জীবন ।
বসন্ত পেরোলে ব্যাস্ত স্টেশনে শেষবার ফিরিয়ে
নেওয়া মুখ স্মৃতির ভাঁজে কিছু সূক্ষ্ম সুখ আর অসুখ
নিয়ে ফিরে যাওয়ার...,,
কেনো?
বসন্ত দায়ী 

২) তুমি কাঁচের দেওয়াল জমিয়েছো 
ধুলো
পারনি বলতে গল্পটা পুরো
আমি প্রাচীন কোনো প্রবাদের ভূমিকায়
অজানা গল্পে আছি দাঁড়িয়ে 
গল্প টা শেষ হয়নি  শেষতক 
লেখক হারিয়েছে তার প্রেক্ষাপট ,

থেকে যাওয়া আর চলে যাওয়ার মাঝে 
একটা বসন্ত ভীষণ রকম দায়ী .....❤️‍🔥

#সই(বসন্ত দায়ী 





বাহান্ন

এই বসন্তে বাহান্নটা প্রেম 
এই বসন্তে বাহান্ন শরীর 
এই বসন্তে বাহান্ন রকম কথা দেওয়া
এই বসন্তে বাহান্ন বার সাহসী হওয়া 
এই বসন্তে বাহান্ন বার নিয়াম ভাঙ্গা
এই বসন্তে বাহান্ন বার বাঁচতে চাওয়া
এই বসন্তে বাহান্ন মন খেলার পুতুল 
এই বসন্তে বাহান্ন ঘর বেড়াল ভ্রমণ
এই বসন্তে বাহান্নটা মিথ্যে গল্প 
এই বসন্তে বাহান্ন বার চলবে রমন 
এই বসন্তে বাহান্নটা পলাশ হাতে
বাহান্ন টা খুঁজবে খোঁপা মিথ্যে চালে 
এই বসন্তে বাহান্ন  এক নতুন খেলা
এই বসন্তে বাহান্ন টা তোমার মেলা...🏵️

#সই (বাহান্ন)

বসন্ত আসছে

বসন্ত আসছে সাজানো জীবনটা 
ঘেঁটে দিতে 
বসন্ত আসছে বুকের ভেতর বাইরে একটা ঝড় 
উঠবে 
তছনছ হবে গোছানো যা কিছু,
আসছে বসন্তে হয়তোবা পুরনো বোগেনভোলিয়া  
ফুল গুলো বদলে নেবে আগের রং ,
লাল পলাশ গাছটা ভালোবাসার ঠিকানা
ভেঙেচুরে হলুদ রঙের বদলে যাবে ,
বসন্ত তো প্রতিবার গোছানো যা কিছু
নিয়মের যা কিছু , নিষ্ঠার যা কিছু তার 
সবটাই  ঘেঁটে দেয় এক অসম্ভব ঝড়ে 
পুরোনো মানচিত্র বদলে দেয় 
বসন্ত আসছে সাজানো জীবনগুলো
সর্বনাশ গ্রাস করবে
বসন্ত আসছে গোছানো ঘরকন্নায় 
ছড়িয়ে পড়বে অনাসৃষ্টি 
বসন্ত তুমি কেবল আগুন রঙে পুড়িয়ে দিতে
পুরোনো যাকিছু ফুরিয়ে দিতেই আসো.....🍁

#সই(বসন্ত আসছে)


আবার বসন্ত

আর কিছু দিন  পরেই  বসন্ত আসবে
কুমকুম রঙে সাজবে প্রেম নগর 
পলাশ খোঁপায় জড়িয়ে থাকবে  কেউ
কেউ কেউ ভালোবাসার রাখবে কিছু খবর
লাল মাটিতে মিশবে শহর কোপাই দেখবে চেয়ে
সোনাঝুড়ির নাচের তালে বসন্ত উঠবে গেয়ে,
হাতের ওপর রাখবে হাত মায়ায় মিশবে হৃদয়
কোনাকুনি পুরনো প্রেম থাকবে স্মৃতির প্রত্যয়
বসন্তে হওয়ায়  মিশে যাওয়ার গুড়ো গুড়ো  দানা
তাইতো বসন্ত আর এক নাম প্রেমের কারখানা....☺️💞🏵️

#সই( আবার বসন্ত)

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

উফ তেরি জ্বলবা 💌


প্রথম থেকে পাতা উল্টে তোমায় দেখি যখন
আমি বোকা না আমার মন বোকা ভাবায় আমায় তখন
শুরুর ঘরে ধ্বংস যখন বাকি পথ তো  হবেই ছাই 
আসলে ভালবাসা অন্ধ এখন বুঝি তাই .....
ভাবের ঘরে অন্য কাউকে ভাবছ  সারাক্ষণ
ফাঁকফোকরে রাখছ গুঁজে প্রেমের আস্ফালন 
ঝুলফি জুড়ে সাদা কালো চোঁখের নাগাল সীমায় বাঁধা 
আর কত দিন খেলবে তুমি প্রেমিকের নামে এমন ধাঁধা.....💌

#সই (উফ তেরি জ্বলবা)





নাম

সময় কিনে দিতে চেয়েছিল সে 
নাম দিয়েছিল ভালবাসা,
বিশ্বাস করেছিলো সে 
নাম দিয়েছিলো ভরসা 
দিয়েছিল যত্ম টুকু ভীষণ যত্ন করে
নাম দিয়েছিল ঘর 
আগলে রেখে ছিলো সে 
নাম দিয়েছিল আশ্রয় 
দহনের দিনে দিয়েছিল মিষ্টি জলের বৃষ্টি
নাম দিয়েছিল প্রেম 
জড়িয়ে রাখতো অসম্ভব শীতে
নাম দিয়েছিল স্পর্শ 
মুক্তি দিয়েছিল উড়ন্ত পাখির
নাম দিয়েছিল আকাশ 
নিশ্চিন্ত দিয়েছিল পরম
নাম দিয়েছিল কবর ...
কথা ছিল মৃত্যুর আগে
বাঁচা টুকু চেটেপুটে নেবো একসাথে
নাম দিয়েছিল শেষের উপন্যাস 
উপসংহার বদলে গিয়ে 
স্রেফ নাম গুলো ঠিকানা বদলে ফেলেছে এখন 
 উপন্যাস লেখা জারি রয়েছে  প্রেক্ষাপট বদলে গেছে....🩵

#সই(নাম)

হারিয়ে যাওয়া

আমাদের কিই হারিয়ে গেছে
কি এমন নিখোঁজ কিছুর খোঁজ 
করছো রাস্তা ,ট্রাম বাস ,ট্রেন ,স্টিমার গঙ্গার ঘাটে 
কিংবা বন্ধ চার দেওয়াল?
কিছু কি সত্যিই হারিয়েছে !
নাকি খোঁজ কেবল সময়ের জরীফ করা,
নিখোঁজ হয়ে যাওয়ায়  ইচ্ছে সামিল ছিলো নাতো
 এক অভ্যেসে একঘেঁয়ে হয়ে নতুন 
ছুঁয়ে দেখতে চেয়েছি আমরা ,
এখন যখন নতুন অভ্যেসে একঘেঁয়ে তখন 
সে হারিয়ে যাওয়া যাকিছু বড্ড জড়িয়ে থাকতে
ইচ্ছে হচ্ছে ,
মানুষ হয়তো এরকমই কাছে থাকা টুকুকে
কখনওই যথেষ্ট কিংবা সম্পূর্ন মেনে নিতে পারে না
সারাক্ষণ নালিশের আঙুল কোনো না কোনোই দিকে
নিশানা করে রাখে ,
হতেই তো পারে এই পৃথিবী যার যে রকম আসলে দরকার
সেরকম ঠিক টা সাজিয়ে দেয় ....এসব বুঝতে
হারিয়ে ফেলা জরুরী , নিখোঁজ হয়ে যাওয়া জরুরী 
বুক পকেটের সুখ ,স্বস্তি , শান্তি ,ভালবাসা ,বিশ্বাস এসব বড্ড
কাছে কাছে থাকে তাই আউট অফ ফোকাশ ,
যেই মুহুর্তে হারিয়ে যায় যায় নিখোঁজের তালিকায় অথবা
কোনো এক মৃত্যু ছুঁয়ে যায় কিংবা বলা যায় ফুরিয়ে ফেলি
অবহেলায় তখন অনুভব জুড়ে কেবল খোঁজ আর আকুতি ,না বলতে পারা আফশোষ ।
আমাদের যা কিছু হারায় তার দায় শুধুমাত্র আমাদের তাই না
কি এমন দামি ব্যয় হয় ওই হারিয়ে যাওয়া টুকু রাখতে ?
সামান্য যত্ম আর একটু বিশ্বাস এইটুকু আমরা দিতে
পারিনা আর কথা দিই অনেক কাব্য করি অসম্ভব ,
কবিতা আর উপন্যাসে শব্দের খেলায় কেবল খোঁজ 
জানলার সার্শী দিয়ে পথের দিকে তাকিয়ে কি এক হাহাকার
দৃষ্টিতে শূন্যতায় হারিয়ে ফেলা পাওয়াটুকু খুঁজে মরি আজীবন।

#সই

বিশ্বাসী

বিশ্বাসী হয়ে থেকে যেতে চাই
নিজের কাছে মাথা উঁচু করে নিজের দাঁড়ানো 
স্বভাব  ,
কথা তো সবাই দেয় থেকে যাওয়ার রেখে দেওয়ার
সে কথা শুধু কবিতা আর গল্পে কিংবা মাচায় কিছু হাততালি
পর্যন্ত ।
আমি কথা দেওয়ার আগে স্রেফ বিশ্বাসী হয়েই থেকে যেতে
ভালবাসি ।
প্রতিটা সম্পর্কের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারার মধ্যে
একটা অদ্ভূত হালকা অনুভুতি থাকে ।
যদি বা কেউ বিশ্বাস ভেঙে দেয় তাকেও যেতে দেওয়া শ্রেয়
সবাই কি সব ধারণ করতে পারে নাকি সবাইকে বিশ্বাসী
মানায় ,
#সই

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

কর্তব্য

দাবির কাছে হারছি রোজ 
নিয়মে কাছে ইচ্ছে
মনের ঘরে কুলুপ এঁটে 
বলছি ভালো আছি 
ইচ্ছে আর আমার
থাকা ওই তো মুখোমুখী 
ছুঁয়ে দিলেও বাঁচতে গেলে
ভীষণ রকম ঝক্কি 
তাই তো রাখি হৃদয়টুকু
বর্ম করে আড়াল
ভেতর মহল দেখুক তো কেউ
কারো নেই সে মাজাল 
হাঁটতে হাঁটতে সময় মাপি 
যাপন টুকু ফুরিয়ে গেলে
একটু না হয় বাঁচি 
 দায় ফুরানো বৃষ্টি ভিজে
হোক না সর্দি কাশি...♥️

#সই (কর্তব্য)

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মাদারি

অস্তরাগে সময় যাচ্ছে চলে
বুকের ভেতর কিছু পাথর হলে
নদীর জলে আঁকো কিছু কাপন
মায়ায় না হয় নাইবা  বাঁধতে চাইলে,
তোমার আমার সফর 
কেবল মাদারির খেলা জানা
দড়ির ওপর  না হাঁটলে 
দলে রাখা মানা।
মাঝ রাতে হয় জঙ্গী হানা 
আগুণ রাখি ঠোঁটে 
সিলিং জানে ভাবনা গুলো
রাত দখলে জোটে ....🍁

#সই (মাদারি)




খিদে

শরীর জুড়ে খিদে কিংবা বলতে পারো
খিদের জোরে উন্মত্ত সারা শরীর 
কেতাবি বিদ্যে তো একটা পথ  প্রিয়জন একটা পথ
আসল হলো খিদে ,ঘরে খিদে না মিটলে বাইরে
মিটিয়ে নিতেই হয়  এটাই জরুরী 
ঘন হয়ে আসা প্রহরে উল্টো দিকে
চোখ খুঁজে নেয় যে কোনো একটা শরীর 
এই খোঁজ খানিকটা নেশার মত তাড়িয়ে বেড়ায় 
হন্যে হতে ।
একজন, দুজন ,তিনজন তারপর খবরের কাগজে 
প্রথম পাতায় শরীর ভেসে ওঠে 
চায়ের কাপে কিংবা অসম্ভব রাজনীতির মজলিসে
শরীর শরীর এর শরীর ,
প্রেমে শরীর , ভালোবাসায় শরীর ,নেশায় শরীর 
খিদেতে শরীর, ধরন আলাদা খিদে গুলো আলাদা
শুধু শরীর শব্দটা চিরন্তন ।
অন্ধকার পেরিয়ে আলো কিংবা চার দেওয়াল পেরিয়ে
পারিজাত শরীর এর খেলা জারি থাকে  বদলে যায় 
এক শরীর থেকে অন্য শরীর এক শহর থেকে অন্য গ্রাম
শরীর শব্দটা কক্ষনো বদলায় না ।

#সই (খিদে)

কত মানুষ

কত মানুষ পাখির স্বপ্ন দেখে 
কত মানুষ পাহাড় হতে চায় 
আমার মতন যারা তারা
নদী স্রোতে মানায় 
কত মানুষ ধান ক্ষেতের হওয়া হতে চায়
কেউ কেউ তো ঘুড়ির জীবন ভীষণ রকম চায়
কত মানুষ তো গাছ হতে চায় রোজ
কেউ তো আবার আগুন হতেই চায়
পাথর হবার স্বপ্ন দেখে কেউ
কিছু মানুষ গিরগিটি হলে সুখ
কত মানুষ বৃষ্টি হল কে জানে !
কত মানুষ তো ঠিকানা হয়েই বাঁচে ,
কিছু মানুষ সিঁড়ির ভুমিকায় 
কেউ কেউ তো অন্ধ সাজতে চায়।
কত মানুষ মাটি হতে চায়
 আবার কেউ  কাঁটাতারের ভূমিকায়,
কিছু মানুষ রঙিন প্রজাপতি
কিছু কিছু গুটি পোকায় সুখী,
কত মানুষ মানুষ হবার পরেও
মানুষের থেকে মুক্তি পেতে চায় 
নদী ,পাহাড় ,হওয়ার ,পরেও অল্প 
কিছু মানুষ আজো বাঁচে 
 কেবল মানুষ পরিচয়ে ....🍁

#সই (কত মানুষ)

ভাল্লাগেনা 🙂‍↕️

হাবিজাবি ভিড় মাথার ভেতর
অন্য মাথা 
কিসের এত চিৎকার কিসের এত
কান্না 
আজিব তো সব দাস্তান 
নিজের গল্প সেরা 
তবু সে নিজে আনজান,
ভাল্লাগেনা অফিস  দফতর 
পালাই চল অন্য নগর 
ঝুল বারান্দায় প্রেমীক তুই 
 আয় ছবির ভেতর কবিতা হই ,
ভাল্লাগেনা চুপ থাকিস না
আয় না  জড়াই আষ্টেপৃষ্ঠে 
প্রেম স্বভাবে মিথ্যে হলেও
কিছুক্ষণ তো ভুলবো অফিস ...💜
#সই (ভাল্লাগেনা)

তুমি ৩

মৃত্যুর মত সত্যি হয়ো তুমি
স্বপ্নের মত হয়ো ব্যার্থ 
জীবনের মত ঠকবাজ হয়ো 
ভালোবাসার মত হয়ো যন্ত্রণা
কথা দেওয়ার মত হয়ো নাটকের
চরিত্র,
কথা না রাখায় হয়ো পারদর্শী 
কবিতায় থাক প্রেমের শব্দ,
শব্দে রেখো শব্দজব্দ 
সত্যির মাঝে ঘুমিয়ে মিথ্যে
মিথ্যে মানে তোমার খেলার কারচুপি...🔥
#সই(তুমি৩)




সমান্তরালে

একটা উপুড় করা ধূসর আকাশ আর আমি
এখন সমান্তরালে হাঁটছি 
অথচ নিজেকে ভাটায় থাকা নদী কিংবা শুকিয়ে যাওয়া
স্রোত কখনো মনে হয়নি ,
বুঝি তরঙ্গে একটা স্পর্শ আমায় ছুঁয়ে যায় 
এখন আর আকাশ মুখি নই আমি
এখন আকাশ ঝুঁকে থাকে আমার তরফে 
শরীরের ভেতর রঙিন কোলাহল 
চোঁখ ছুঁয়ে থাকে নির্বাণের অপেক্ষায় থাকা 
সন্ধিক্ষণে ,
সার্কাসের জোকার হওয়া এত সহজ নয় সে কথা
আমার থেকে তুমি বেশি বুঝেছো
রঙ একবার মুখে মাখলে 
আকাশের অভিমান পারেনা আজীবন সে রং
ধুয়ে দিতে ,
আসলে কি জানো সময় কখনো হেরে যায় না
কিংবা সময়ের দাঁড়িপাল্লায় একটা সরল সমীকরন 
নির্দিষ্ট করা থাকে ,
সময় জানে কখন কাকে কোন হিসেবের খসরা 
হাতে ধরিয়ে দিতে  হবে ।
তাই একটা উপুড় করা আকাশ আর আমি সমান্তরালে হাঁটছি...🍁

#সই ( সমান্তরালে)

কে তুমি?

শীত শহরে মাখছো মায়া
শব্দের জট খুলবে বুঝি
বুকের ভেতর ঠকে যাওয়া
হিসেব গুলোর বাড়ছে মায়া
নিকোটিনে জ্বলছো এখন
ব্যার্থ প্রেমে শুধু সময় যাপন 
বাঁচছ কম বইছ বেশি
নিজের কাঁধে নিজেই ভারী
তুমিও জানো বোকা মেয়েটা
নেইকো বোকা
চলে না তোমার জারিজুরি 
বেজন্মা দের পরিচয়ে 
মানুষ নামটা সবার নয় 
হাতের রেখায় স্পষ্ট ছিল
খেলার সব হাল হকিকত 
 ভগবানের মুখোশ খুলে
আসলে তো শয়তান ...🔥
#সই( কে তুমি?)


শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

শেষ ইচ্ছা

দরজার ওপাশে দাঁড়িয়ে থাকিস না
সময় ফুরিয়ে গেলে থাকে শুধু আফশোষ 
কথা গুলো ফুরোনি তুই আমি জানি
কাঁচ বারান্দায় ছবির ভেতর 
 পাহাড়ী ঝর্ণায় অজস্র কবিতা 
তোর আমার অপেক্ষায় ...
আয় হাতে হাত রাখ 
সময় তো শেষের দিকে
শরীরের বাঁক ধরে মরণ অ-সুখ
ফুরিয়ে যাবার আগে দরজা খুলে
ভেতরে এসে দেখ 
হিসেব মিলবে না হয়তো তুই জিতে গেছিস
আমি জীবনের কাছে তোর জন্য জিত টুকু
রেখে যেতে চাই ...
প্লিস দরজার বাইরে দাঁড়িয়ে  মৃত্যু সাক্ষী
হয়ে কি লাভ ,
ফুরিয়ে যাবার মরসুম আসছে 
তোর মুক্তি আমার পুড়ে যাওয়া ছাইয়ের মধ্যে
তোর মুক্তি আমার ফুরিয়ে যাওয়ার মধ্যে,
তবে যে কটা দিন সাথে রাখা যায় তবে যে কটা দিন
শেষের কবিতায় আমাকে ছুঁয়ে দিতে পারিস 
সময় ও প্রেমিক দুজনের চাওয়া এক রকম
দুজনেই দেহ চায় ওরা চায় ওদের কে এ দেহ
টুকু ।
আয় অভিমান মুছে একদিন অন্তত আয় বোস আমার
মৃত্যু শয্যায় পাশে .....❤️‍🔥

#সই(শেষ ইচ্ছা)

ক্রমশ

...কিরে কথা বলবি না?
...হুম বল
.... ফোন করিস না কেনো?
....তুই জানিস কেনো ফোন করি না
...হুম বুঝলাম তবুও তুই বল যোগাযোগ 
বন্ধ করে দিয়েছিস কেনো?
.... শেষ বার তুই বলেছিলিস যাতে তোকে আর না কখনও খুঁজি 
.....ওহ তাই তার মানে আমার প্রতিটা কথা  তুই 
অক্ষরে অক্ষরে মেনে চলিস তাই তো?
..... জানি না
... উহু জানি না কোনো উওর নয় বল আমার কথা মেনে চলিস সেটাই বলতে চাইছিস 
....হয়তো 
....তাহলে আমাকে ছেড়ে চলে গেছিলি কেনো ? আমি তো তোকে জড়িয়েই বাঁচতে চেয়েছিলাম সেটা তুই জনতিস না?
....হুম জানতাম 
....আমায় মাঝ রাস্তায় ছেড়ে চলে গেলি কোনো এক রোশনাই এর দিকে একবারও মন মস্তিষ্ক দিয়ে কিচ্ছু টা ভাবলি না
....আমার কাছে কোনো উত্তর নেই
চলেই যখন গেলি আবার কেনো ফিরতে চেয়েছিলিস?
.... ঠকে গেছি জীবনের কাছে বুঝতে দেরি হয়ে গেছিলো যখন বুঝলাম তখন ফিরলাম
.... হা হা হা হা 
.... হাসছিচ কেনো ?
....তারপর?তারপর আবার চলে গেলি
....হুম জানি না জানি না কেনো ?
....আর আমি বারংবার চুরমার হলাম স্রেফ তোর জন্য
...কিভাবে কি হলো বুঝতে পারলাম না 
....মিথ্যে তুই আসলে ভালোবাসার যোগ্য কোনো কালেই
ছিলিস না 
....ভুল হয়ে যায় জানি না কেনো 
..... শেষবারও নিজের আয়নায় নিজে পরিষ্কার হতে
পারলি না তুই ,জীবন যেমন দেয় তেমন সে দেওয়ার দাম
দিতে হয় 
....হুম
.... তোকে বলার কিছু নেই ভেবেছিলাম একবার শেষবার আমার সামনে আমার কাছে এসে বলবি  আর কোত্থাও আমার যাবার নেই ভেবেছিলাম একবার হয়তো তুই মানুষ
হিসেবে  ঈশ্বর হয়ে উঠবি ভেবেছিলাম .....
....আমি তোকে ঠকিয়েছি বারংবার 
হ্যাঁ আমি তোকে ঠকিয়েছে....
... ফিরবি না তো কখনও ?
....জানি না ....🍁
#সই(ক্রমশ)



বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

একা

রোজ দেখি তোমায় আলোর নিচে মঞ্চ মাঝে
অন্ধকারে হাত গুলো  তালির স্বরে 
করছে ভীষণ চিৎকার যে 
ভিড়ের মাঝে একা তুমি একটাও মুখ
নেই যে পাশে
ওরা কারা তোমায় চেনে?
সময় কাটাতে হয়তবা সময় কেনে 
অলংকারেও ব্যর্থ জীবন
আলোর ভেতর অন্ধকার মন
সেই তো একা সেই তো নাটক 
সেই তো বাজার চলছে নীলাম 
ভাবছো হয়তো ভালই ছিলো দিন পুরোনো 
মাইল হেঁটে আসতো কোনো
পরদেশিয়া রাখতে  হাতের ওপর আসলে হাত 
নিজেই তুমি রাখলে না আর ভালোবাসার মান জাত....💜

#সই ( একা)

যদি

আগুন পথে হাঁটতে পারি যদি
পথের শেষে তুই ঠিকানা হবি
প্লাবন হয়ে যেতেই পারি ভেসে 
স্রোত যদি তোর সমুদ্রেতে মেশে
ভীষণ রকম চুপকথারদের 
রাখতে পারি বুকে
আমার সব চিৎকার গুলো
তোর ভেতর থাকত সুখে
ভাঙতে পরি অসম্ভবের 
মহাকালের মতন 
তুই  যদি গড়ে  নিতিস 
আবার নতুন রকম 
হোক না সে নতুন সফর
ক্লান্ত  যেথায় সন্ধ্যে  নামে
বাঁধবো দুজন ঘর ....♥️
#সই ( যদি)




মৃত্যুর মত সত্যি

পিয়া তোসে ন্যায়না লাগে রে ...
তোমার চোখে আমার সর্বনাশ টুকু 
বড় যত্নের,
মৃত্যুর মত সত্যি তোমার প্রেমিক হয়ে ওঠা
তবু বেচেঁ থাকায় কোথাও তুমি নেই
তোমার চোখ আমায় ছুঁয়ে জ্যোত্স্না আনে
ঘুমিয়ে পরা গভীর রাতে 
মিলনের নামে আমরা একে অপরের 
হৃদয়ে কাটাকুটি খেলি ....নাম দিই ভালোবাসার
সংসার ।
জীবনের মত মিথ্যে তোমার কথা দেওয়া ,
শব্দের  দাগ তোমার মুছে যেতে দেয় না
তাই তোমার চোখে আমার সর্বনাশ কপালের
লিখনের মত স্পষ্ট ,
বলতে ইচ্ছে হয় কি বা হত দেখা যদি না হতো ?
নাকি প্ররোদ্ধে তোমায় বয়ে এনেছি এই সফরে?
নাকি ঋণ শোধ শুধু তোমার আমার মাঝে !
এক আশ্চর্যের মত তুমি আমাকে ঘিরে রাখো 
যেন নাগপাশে বন্দী আমার মনের দেহ ,
একটা মৃত্যুর মত সত্যি তুমি একটা জীবনের মত মিথ্যে তোমার প্রেম .....🍁

#সই (মৃত্যুর মত সত্যি)

মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রোজ যেভাবে

হৃদয়ের কথা থাক হৃদয়ে
ঠোঁটের ওপর আঙুল
রোজ যেভাবে ভিড় পেরিয়ে
চলছে সময় চলুক
জমা খরচ হিসেব শেষে 
খুচরো  কিছু বুক পকেটের 
 কোনে থাকুক ....
জানার মাঝে থাকুক ভুল
ভুলের মাঝে জানা
চোখের দেশে মেঘের
মিছিল
শরৎ বুকে বৃষ্টি 
আজ না হয় তোমার 
চোখেই আমার অনাসৃষ্টি....♥️

#সই (রোজ যে ভাবে)



সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ঘর ২

তুমি উচ্চারণ করলেই ঘরের মত লাগে
তুমি উচ্চারণ করলেই সম্পর্ক মানে বুঝি
তুমি উচ্চারণ করলেই নিঃসঙ্গতা হারিয়ে যায় 
তুমি উচ্চারণ করলেই সন্ধ্যে নামার পরে
বাড়ি ফেরার মানে ,
তুমি উচ্চারণ করলেই পিঠের ওপর রাখা হাত 
বলে "আমি তো আছি "
তুমি উচ্চারণ করলেই  দহনের দিনে একটা শীতল
ছায়া পাই ,
তুমি উচ্চারণ করলেই ক্লান্ত দেহের ভেতর মন
ভীষণ রকম বাচতে চায় ,
তুমি উচ্চারণ করলেই ভরসা শব্দটা শক্ত দেওয়াল
হয়ে ওঠে ,
তুমি উচ্চারণ করলেই  স্পর্শ অনুভুতি ছুঁয়ে ফেলে
তুমি উচ্চারণ করলেই  ঘর শব্দটা সম্পূর্ণতা পায় ভীষণ রকম ...♥️
#সই (ঘর ২)





ঘর

একটা ঘর একটা ছাদ চারটে দেওয়াল
সত্যিই কি আশ্রয় হতে পারে ?
একটা আকাশ কতটা মুক্তি দিতে পারে?
মানুষ আসলে বাঁচে সম্পর্কের ভেতর
একটা মানুষের আশ্রয় কেবল সম্পর্ক থেকে
শুরু আর সম্পর্কে শেষ 
বুকের ভেতর একফালি আকাশ পাখা মেলে
তার মুক্ত ,
শূন্যতায় হাতড়ে বেড়াই একটা আগল
একটা গিট মানুষ চায় সে চায় দিন শেষে
কিছু নালিশ  কিছু আবদার কিছু পাওয়া
কিছু হেরে যাওয়া এসব নিয়ে একটা সম্পর্কের কাছে
নিজেকে রাখতে ,
সে চায় বাহ্যিক টানাপোড়েন এর যা কিছু কেউ একজন
বিচার না করে শুধুমাত্র কথাটুকু শুনুক ।
একটা ঘর আসলে একটা বুকের ভেতর আর একটা
মানুষের থেকে যাওয়া ,
অথচ একটা মানুষ একটা আশ্রয়ের জন্য সারাটা জীবন
ভুল আশ্রয়ে নিজেকে খরচ করে ফেলে ....🍁

#সই(ঘর)

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শূন্য থেকে শূন্য

আবেগ থেকে  অনেক দূরে
চুপকথার দেশে বাস এখন
দিন কেটে গেলে  অভিজ্ঞতা বাড়তে থাকে
গাছের মতন 
  হাতের মত মুখের  পরে আঁকিবুঁকি হরেক রকম।
রংমিলন্তে ভিড়ের ভেতর হাত ছুঁয়ে যায় কার যে 
কখন
অন্ধকারে আলোর কদর  পথ ফুরোলে স্মৃতির দখল
ভুলের ভেতর রামধনু রং 
ঠিক এর ভেতর তেজপাতা রং
গ্রহণ লাগা মনের ভেতর মন খারাপ 
যখন তখন ।
কিছু নেই কিছুই তো নেই হাতের মুঠোয় শূন্য রুকে....
 হরবোলা এক শিল্পী কেবল
বুনছে শব্দ দুঃখ সুখের .....⏳

#সই (শূন্য থেকে শূন্য)

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ভালো থেকো

খানিকটা থমকে যাওয়া 
ফিরিয়ে নেওয়া মুখের দিকে একবার
শুধু বলা ভালো তো আছি 
সব ভালো থাকা দেখতে পাওয়া যায় না
যেমন কিছু খারাপ থাকা পোশাকে ঢাকা 
থাকে ।
বয়ে যেতে দিয়ে হয় জীবনের সাথে
আসাযাওয়া গুলোকে,
 ফুরিয়ে যাওয়া মুঠো খালি একটা বিসর্জন 
হয়তো কোনো অপেক্ষার কান্না গুছিয়ে রাখা
ঘরদোর ...
কিছু মূখ বিসর্জনের পরেও থেকে যায়
কিছু গল্প ফুরিয়ে গিয়েও রেশ রেখে যায়
তবু কিছুই থাকে না কেউ কথা রাখে না
কেউ চায় না সত্যি হয়ে থেকে যেতে...।
মাঝে মাঝে মনে হয় বোকা মন নাকি 
মনের বোকামি !
এসব ভাবতে ভাবতে বৃষ্টি আসে কান্না আসে
জ্বর আসে একটা তুমুল অসুখ তোমাকে আমাকে
জাপটে ধরে ....ভালো থেকো
ভালো থেকো ....
ভালো থেকো ....♥️
#সই ( ভালো থেকো)

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

তৃপ্তি

প্রত্যেক বার নিজের কাছে হেরে
গিয়ে তোর দিকে এগিয়ে যাই 
প্রত্যেক বার নিজের হেরে যাওয়াকে
ভালবাসা নাম দিই।
প্রত্যেক বার আমার আমিকে
ঠিক তোর মত করে সাজিয়ে
গুছিয়ে নিই 
প্রত্যেক বার নতজানু হই 
তোর আদতের কাছে 
.....এবার মুছে যাওয়া ক্যানভাস
সাদা কাগজ হয়তো তেমন দুধ
সাদা নয় প্রচ্ছদ তবু চালা
জুড়ে আমি আমার ভেতর সম্পূর্ন 
আমিই আমার কাছে দামি 
আমিই আমার সমস্ত সাজ
আমার ভালো লাগায় সাজিয়েছি
হয়তো এই প্রথম ভালবাসা শব্দটা মর্যাদা দিলাম
আমার সব ভালো মন্দে আমার বাস করা টুকুর কাছে
আমি নতজানু হলাম .....♥️

#সই(তৃপ্তি)

হয়তোবা

মূহুর্ত ছুঁয়ে তুই নামে একটা কান্না 
আমার বুকের ভেতর থেকে যায়
জড়িয়ে নেওয়া অতীত মুছে গেছে
দাগের ভেতর তুই তবু জেগে থাকিস,
আমি ভিড়ে হারিয়ে ফেলি নিজেকে
আমি জড়িয়ে ধরি সমস্ত পাওয়াগুলো 
কোনো এক সংগোপনে মুহূর্তে শুধু
তোকেই জড়িয়ে কান্না আসে আগল বিহীন
স্রোতে ,
ভালবাসা তো আসলে তোর ভালোতে আমার বাস 
নিকোটিনে পুড়তে থাকা মুহূর্ত আমি পুড়ে গেছি সেই কবেই
গোধুলীর কুমকুম রঙে তুই হারিয়ে গেছিস
তবু ভালো থাকা আর ভালবাসা ফুরোয় না 
এই আয়ু পথে .... ফুরোয় না উৎসব 
কিংবা শোক ,
সমস্ত কাজের শেষে আজো একটা উজ্জাপন 
অপেক্ষা করে শুকিয়ে যাওয়া নদীটার ধারে 
হয়তো দিন ফিরবে হয়তো দিন ফিরবে না
সন্ধ্যে নামার আগে মুখোমুখি যদি না হই 
তবে ধরেই নিলাম  ঋণ  ছিলো ......♥️

#সই ( হয়তোবা)