শুধু ইচ্ছে হয় তোর সাথে বুড়ো হই
যৌবন সরিয়ে আঁকিবুঁকি রেখাদের সাক্ষী হই
একসাথে,
না পাওয়া গুলোর থেকে পাওয়া গুলো বার্ধক্যের
বিকেলের চায়ের কাপে তুই আমি আবার একবার
জিইয়ে দিই।
তেমন করে বলতে পারি না তোকে ভালোবাসি
শুধু ইচ্ছে হয় সন্ধ্যার শেষ আলোয় তোর মাথার
সাদা চুলে বিলি কাটতে কাটতে তোর বুকে
জিরিয়ে নিই ...
তোর সাথে বুড়ো হওয়ার সাধটুকু ছাড়া কিই বা
তেমন চাওয়ার আছে ,
আমরা যখন একসাথে আমাদের তো আর
কোত্থাও যাবার নেই আর কিছু পাওয়ার নেই
তেমন করে বলতে পারি না তোকে ভালবাসি
শুধু তোর সাথে বুড়ো হতে চাই মৃত্যু
এলে তুই আমি পাশাপাশি থাকতে চাই ...
একসাথে বুড়ো হবি তো কিরে...💞
#সই✍️(একসাথে বুড়ো হতে চাই)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন