অন্য মাথা
কিসের এত চিৎকার কিসের এত
কান্না
আজিব তো সব দাস্তান
নিজের গল্প সেরা
তবু সে নিজে আনজান,
ভাল্লাগেনা অফিস দফতর
পালাই চল অন্য নগর
ঝুল বারান্দায় প্রেমীক তুই
আয় ছবির ভেতর কবিতা হই ,
ভাল্লাগেনা চুপ থাকিস না
আয় না জড়াই আষ্টেপৃষ্ঠে
প্রেম স্বভাবে মিথ্যে হলেও
কিছুক্ষণ তো ভুলবো অফিস ...💜
#সই (ভাল্লাগেনা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন