আসে হরেক রকম শুভেচ্ছা
পাতায় পাতায় শরিকি ভালবাসা
জমিতে ভাগ পায় না সেই মেয়েটা
যে মেয়েটা রাতভোর জেগে ফুরিয়ে
যাওয়া রাতের আগেই পৌঁছে দিতে
রক্ত করবীর গুচ্ছ যে মেয়েটা
আড়ালে লুকিয়ে রাখতো ছেড়া আস্তিনে
জড়িয়ে রাখা শুভকামনা।
সব মনে আছে তারিখে সাজানো
একটা জন্মদিন কত কথা বলা
কত কথা না বলা মুড়ে রাখা তিসবীরে
বছর চলে যায়
ভালো থাকার শুভেচ্ছা অন্ধকার আড়ালে
লুকিয়ে থেকেও থেকে যাওয়াটা মিথ্যে হয় না
মেয়েটা জানে।
সব কথা হয়তো মনে না রাখাই ভালো
জন্ম দিন আসে আসে নতুন পাওয়া চলে
যায় পুরনো কিংবা এগিয়ে যাওয়ার জন্য
জন্মদিন ।
সব কথা মনে রাখা থাকে তবুও
সব কথা খুলে দেখা একসময়
নিষিদ্ধ হয়ে যায় ...
জন্মদিন আসে এক নতুন
পাওয়া ...নিজেকে আরো গহীনে
আবিষ্কার আর কিছু শুভেচ্ছা
যা কখনো মোড়ক খুলে দেখা হয় না ....🎁
#সই(জন্ম দিন আসে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন