বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আমরা দুজনে

উঠোন জুড়ে এখনো কিছু সবুজের বাস আছে
হয়তো তাই আকাশ মুখি আমাদের স্বপ্ন গুলো বাড়ে 
হাতে হাত রেখে থাকছো বলেই অসুখ গুলোও সুখের
ভালোবাসা মানে বেঁধে বেঁধে থাকা একথা নয়  মুখের
বাড়ছে বয়স কমছে পথ তবুও এখনো ছুঁয়ে আছে সেই 
সেদিনের পূর্বরাগ ।
কত কথা হলো বলা, না ফুরিয়ে আছে আরো  কত কথা ,
নালিশে বালিশে ছুঁয়ে আছি রোজ দুজন দুজনের কাঁধ,
না বলা কথায় আছে থেকে যাওয়া পিঠের ওপর হাত টুকু
রাখা ....আমি আছি শুধু এইটুকু সত্যি , 
থেকে যাবো নয় এটাও মিথ্যে 
বৃদ্ধ হবো এক সাথে  তবু পুরোনো এলব্যামে আমরা নতুন,
সমুদ্র স্নান  রবির গান জোৎস্নায় ভেজা আমরা দুজন।
এসো নিই জড়িয়ে এভাবে বাকি পথ  হয়তোবা ফুরাবে নিমেষে 
শেষ হয়েও পরে থাকি আমরা দুজন কিছু অবশেষে ...🫂

#সই✍️(আমরা দুজনে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন