----------------------------
পুড়ে যাচ্ছে ইচ্ছার ভ্রুণ গর্ভের অন্ধকারেই,
চোখের পাতায় মৃত্যু দূত মরচে রং এর ঘন শোক
নদীরর পাড়ে,,
বিদায়ের খই হৃদয়ের উঠোন থেকে রাজপথতক,,
ধুলোবালিতে জমে থাকুক গাঢ় রঙএর ক্ষতরা
তুমি বল সই তোর চোখের জল বড় মুল্যবান,,
আমার সকল মুল্যবান সম্পদরা খরচে গেছে
রুগ্ন জীবন কে যাপনীয় রাখতে।
আমার দিঘী , আমার উঠোন, আমার সমস্ত আমাতে
পক্ষ থেকে পক্ষান্তরে নীল শোকেরা নিরন্তরভাবে মিছিলে
ব্যেস্ত।
আত্মায় কালো কাপড় ঢেকে গেছে,, ঘুমিয়ে পড়েছে
সমস্ত পরিচয়.... খানিকটা শূন্যস্থান জুড়ে গুঁড়ো গুঁড়ো
আগুন প্রজাপতির ডানায় লেগে তোমাকে
লেখা কবিতার খাতায় দীর্ঘ ছোবোলে বর্নদের
অনুভুতিহীন করে দেয় বারংবার।
বইয়ের ভাঁজে পুরোনো অশ্বত্থপাতার শিরা উপশিরায়য়
রক্তবর্ন দিয়ে এঁকে ফেলি নিরুদ্দেশ কোনো ঘুড়ির
অভিমানের ছবি,, তারপর কোনো দমবন্ধ দেরাজে
স্বপ্নগন্ধ মাখা রুমালের সাথে গুছিয়ে রাখি
অতঃপর আমি আমার কবিতার পাণ্ডুলিপির
খুব কাছ ঘেষে চন্দনঘ্রান মেখে অপেক্ষা করি অলিক পথে তুমি আসবে আর আমি ভীষণ
নিশ্চিন্তে ঘুমোবো।।।
........................মেঘের সই,
।