নিজস্ব কোনো গল্প থাকে না কারো
সম্পর্কর বর্নমালারা গল্প হয়ে আস্তিন জুড়ে কালির টান
এঁকে ফেলে হরেক রকম জীবনের ফেরি।
কবি যুগ যুগান্তরে লিখে চলে অনেক গল্পের না শেষ হওয়া উপাখ্যান।
আকাশের কাছে ধার করি
আমার আনন্দে রঙ, বিষাদে রঙ যন্ত্রণা রঙ,অভিমান রঙ,
তৃপ্তি রঙএ তুলি ডুবয়ে শেষ অবয়ব আঁকি, আর
তোমার তৈরি বর্নরা তোমার নিজস্ব সংলাপ হয়ে
হাজারো স্বাদকোরকে বন্দি হয়ে যায়।
তোমার ভূমিকায় তোমার ছায়ার মতো কেউ এই শহরে
একলা শেষ ট্রেনে বাড়ি ফেরে।
ট্রেনের জানলায় চিত্রনাট্যে দ্রুত আছড়ে জীবন
এক গোলার্ধ থেকে আর এক গোলার্ধে।
এই পৃথিবীতে প্রতিটা চরিত্র একা... অথচ কাছাকাছি।
যেখান থেকে পাওয়া যায় নিমিত্ত্বের গন্ধ।
আসলে ,মৃত্যু বাস্তুহারা নিশ্বাস,,
একলা বাঁচায় একটা অভিমানেরা যেন নির্বাসিত।
একলা সমুদ্র বুকে জেগে থাকা দ্বীপে যখন তুমুল ঢেউ
স্মৃতি ও চেতনায় ঢেউয়ের মতো উঠে আসে সম্পর্কের বর্নমালারা।
যার মাঝে কবি বারংবার তোমার কবিতার জন্ম ।
বাড়িয়ে দেওয়া আশার হাত ,স্বপ্নদের আস্কারা দেয়,
তোমার কবিতার সমস্ত সংলাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন