জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
সুবর্না(৬২)
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
সুবর্না(৬১)
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
সুবর্ণা(৬০)
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
মোনা লিসা
বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
)পরিনীতা
সুবর্না(৫৯)
----------------------------
হাতের মুঠোয় ফুরোতে থাকা
বালি, মাটির ঘুম ডাকে রাজার
রাজা, হাওয়ায় উড়তে থাকা হরিরবোল
খই ফুল সুবর্না তোমার প্রিয় সব কটা
অধ্যায় সুগন্ধি মলাটে,
দরজায় দাড়ানো সব অপেক্ষা পরজন্মর
দিকে তাকিয়ে প্রহর কাটানো,
কাজ ফুরোনো ২০৬টা হাড় তিতাসের
জলে এগিয়ে দাও সুবর্না, ফিরে তাকানো
বারন মায়ায় জড়ানো বারন,
ও চোখ পুড়তে পারে দহন দাহে,
তোমায় এমন করে চাইতে পারি... তাই
একশো আটটা নীল পদ্ম নিয়ে তোমার জন্যে
নদীর ওপারে এক অপেক্ষা ,
মানচিত্রে তখন থমকে যাওয়া সময়ের
পেন্ডুলাম মৃত... মৃত সমস্ত সাজানো
নাটকের ভুমিকা,
আমরা কেবল মুখোমুখি হাতের
মুঠোয় ফুরোতে থাকা সময়
নতজানু,, সন্মুখে বিস্তর একটা জীবন।
রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
তোমার মত
-------------------------
সে দিন শেষ ভোরে তুমি ঠিক
খসে পড়া তারার মতো আমায়
বলে গেলে আমার আলোটুকু
তোর বুকে রাখ, আমি এরপর
পৃথিবীর শেষ লগ্ন অবধি কেবল
তোর একার ঘর তোর একার....
লুকিয়ে রেখেছিলাম সকল অহংকারি
ভিড় থেকে তোমায়... লুকোনো খামে
তোমায় সুগন্ধি পাঠানো আমার এক অদ্ভুত
অভ্যাস করে ফেলেছিলাম ,
রক্তকরবী গাছের নিচে আমাদের
প্রথম স্পর্শ গুলো যত্ন করে গুছিয়ে
রেখে এসেছি, আরো আরো কত
কি যে এ পোড়া মনের আনাচকানাচে
গুঁজে রাখা, সে বাঁশিওয়ালার সুর
ভীষণ গরমের দুপুর আলস্যে যখন
তখন তুমি আমায় চুপিসারে চোখ বেঁধে
মিশিয়ে দিয়ে ছিলে সুরের সাত রঙা
মূর্ছনায়, আমার হাতের তালুতে এখন
সেই নিবিড় সব গন্ধ কেমন তাজা,
নীল রঙ তুমি তেমন ভালবাসতে না
তবু কখন যেন ভালবাসার আবদারে
তুমি নীলাদ্রি হয়ে উঠেছিলে,
মনে রাখা সহজ, না ভুলে যাওয়া
সহজ জানা নেই, তুমি যখনই
হিসেবি হতে বলো আমি খেই হারিয়ে
ফেলি আমার উপকুল বরাবর
কোনো হিসেবই মেলাতে পারিনি,
আয় ব্যয় সব কেমন একাকার হয়ে
পড়ে তাই সে চেষ্টা আমার বৃথা,
সারারাত তোমায় জুড়ে তোমার মত
আলোর সাথে কথায় কথায় ফুরিয়ে
আসি আর তখন তুমি এসে বল আমায়
বুকের মাঝে লুকিয়ে রাখবি আমায় ভালবাসিস?
আমায় ভালবাসিস? ভালবাসিস?
একদিন না হয়...
----------------------------
একদিন তুই হঠাৎ করে ভীষন
রকম আমার মতো....
একদিন আমার সকাল জুড়ে
শিউলি ফুলেদের গল্প-দাদুর ভরা আসর...
একদিন ঘুম ভাঙা সকাল এর রঙ
আমার ইজেলদানির ইচ্ছে রঙের....
একদিন খুশির আলোয় এই চোখ উছলে
উঠবে... বিস্ময়ে হারাবো সম্বিত... এমন করে
ভাবিনি,,
একদিন তুই হঠাৎ করে ভীষনরকম আমার
মত, একদিন আমার সকাল জুড়ে শিউলি
মেলা, একদিন ফিরবো বিস্ময় ভরা
আমার সকল দহন শেষে গোলাপি
ভোরে,,
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
কারণে অকারণে
----------------------------
তোর চোখে দিন শুরু হয়
এ পাওয়া না হারানো তোকে সে
কেবল রহস্য...
নিঃস্ব হতে পারি বার বার,, তোর পথে
হারিয়ে ফেলে আবার এক ভিখারির ভুমিকায়
নিজেকে দেখতে পেলে আমার সুখ,
আর্ধেক আমি মাটির বুকে বাকি অর্ধেক
আকাশলীনা....
ফিরে গেল সব নামবিহীন আলোর রেনু
পূবের বারান্দা থেকে, এখন রাত ডুবে
তোর গভিরে অন্তমিলের সন্ধানে....
স্বপ্নেরা এখন তুই আর তোর মন কে
এক সুরের মূর্ছনায় হাতের রেখায় হেটে
যাওয়ার কথা বলে,,
আমার মিথ্যে বাহাদুরি কবিতায়
থাক কফিনে শুয়ে ..... ,
আমার দুমুঠো চালচুলোয় থাক
জোনাক জ্বালা রাত... তোর চোখে
এমন করে দিন শুরু হয় আর আমি
হারিয়ে যাই সহস্র কারনের ভিড়ে।
সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
সে আসে বারে বারে ফিরে.. ************************
************************
শুন্যতার বুকে শর্তহীন হয়ে
ঘুমিয়ে আছো সময়ের স্বরলিপি,
কয়েক শতাব্দী পর দেখা আমাদের,
ঘুমের দেশে গোধুলির আলোতে সেই
নিশ্চুপতাকে ঘিরে আমাদের উৎসবের
বর্নে গন্ধে ভরা সবুজ ভেজা সময়
এখন শিলালিপিতে বন্দি,
তোমার বুকের আঁচে আজ আর কোনো
সময় পোড়া ছাই লেগে নেই, এক
অনাবিল শান্তির চিরআশ্রিত সব প্রেম
বুকের পাটাতনে,, এভাবেই আরো কয়েকশ
কয়েকশো শতাব্দীর সাক্ষি থাকবে হয়তো
এমন অগুনিত তুমি আমি ,
আবার কথা রাখার ঠিকানায় বুকফাটা ছটফটানি
তার চিরকুট রেখে যাবে আলতা পায়ে পায়ে,
তোমার বাসন্তীকা ভুলে যাবে না পাওয়ার
ঠোঁট ফোলানো সব নালিশ,
আজ যখন মুখোমুখি আমরা তখন সব কথা
হারিয়ে যায়.... শব্দগুলো সবুজ শ্যাওলার
বুক আঁকড়ে নিঃশব্দে জানায় হলুদ
বসন্তে বাসন্তীকা আসে আলোর সাথে
ঘুমের দেশে গোধুলি হয়ে, সে এমন করে
কথা রাখে পারাপারের সকল অহংকার কে
ভেঙে ফেলে সে আসবে ফিরে বারে বারে....