শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

রিপেয়ার

কাটা ছেঁড়া সম্পর্ক রিপেয়ার করে
একটা গোটা জীবনের ফ্রেম 
বেশ সুন্দর দেখতে করে রাখা যায়,,
আলগা সম্পর্কে এক তরফা গেরো 
দিয়ে হয়তো গোলাপ এর বোকে সাজানো
না গেলেও হাসনুহানার মত টিকে ও টিকিয়ে রাখা
একটা পারা এই পারাটা অন্য সব পারা গুলোর থেকে
সামান্য   এই পারাটুকু খেতাব হীন ,
তবু একটা বেচেঁ থাকার কথায় এমন এক তরফা 
গেরো এমন রিপেয়ার করে নেওয়া ছেঁড়া ফাটা সম্পর্ক 
দিন শেষে রূপকথা না হলেও থেকে যাওয়ার গল্প হয়ে থেকে যায়....❣️
#সই

সই(২১৩)

থেকে যেতে কারণ লাগে না
অথছ চলে যাবার জন্য কারণ এর
নকশী কাঁথা মন   এফোড় ওফোড় 
হতে হতে সাদামাঠা মনের ওপর 
কত না রঙ বিছিয়ে যায় ...
ভালবাসা ছাড়াও তো সাথে হাঁটা যায়
তবু ভালবাসা না পেলে সাথে হাঁটতে 
পারি কই ....
কত শর্ত 
কত হিসেব
শুধু থেকে যাওয়ার প্লাস্টিকের কারণ
শুধু  সাজানো শো কেসে  ভালবাসা খোঁজা মন...♥️

#সই

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

প্রেমে

যাঁরা জীবনের বিনিময়ে 
বিষন্নতা কেনে  আমি তাদের
গল্পে এখন দাড়াই না...
ভোরের আলোর দিকে তাঁকিয়ে 
নতুন বেচেঁ থাকায় রোজ
কিছু ভূমিকা আমায় বাঁচিয়ে রাখে,
পাকদণ্ডী পথ বেয়ে আজও 
আমি জিরিয়ে নিতে ভালবাসি
সোফিয়াটোনের আলোর নিচে।
শেষ ট্রেনে একটা ঠিকানা আমার
রাতের বুকে শেষের কবিতা লেখে ...
বিয়োগ গুলো কেমনে যেন উৎসব 
রঙের সেজে থাকে,
আমার মত আমির কাছে একটা বেচেঁ থাকা
কি দারুন প্রেমে বাঁচে.....♥️
#সই(প্রেমে)




বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সই (২১২)

আমরা খুঁজি আকাশ 
উড়তে পারে ইচ্ছে গুলো 
পেলেই অবকাশ,
হৃদয় জানে হৃদয় মানে
ঘুড়ির সুতোয় মঞ্জা দিয়ে
রঙের পাখায় ইচ্ছে রেখে
উড়িয়ে দিলেই রূপকথারা 
করবেই  কেল্লা মাত....❣️
#সই






বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২১১)

বুনছি স্মৃতি  বিনি সুতোয় 
ডুব ডুব মন যেথায় সেথায়
উড়ছি কিন্তু ভাসছি ভীষণ
ঘুড়ির মত পানকৌড়ি মন....♥️
#সই




মৃত

আরো কিছুক্ষন জড়িয়ে থাকতেই পারতাম 
হয়তো আরো কিছুটা সময়ের 
 ভেতর ডুবতেও পারতাম..,
তুমি যেতে চেয়েছিলে 
প্রেমে ছিলাম যেতে দিলাম...
জেদে থাকলে বন্দী রাখতাম
আজ ফিরতি পথে তুমি 
চাইছো সময় ফিরুক পূবের পথে
দূরত্বর মাইল ফলক মুঠোয় রেখে
সময়ে ঘরে পড়ন্ত বেলা 
 হারানো সভ্যতায় মৃত শহরে এর পাণ্ডুলিপি মেলা,,
সেদিন বলেছিলাম ....
ফিরতে চাইলেই ফেরা যায় না
আসলে সময়ের হাতেও সময় থাকে না....❣️
#সই(মৃত)

সই(২১০)

 আড়াল থাকুক চোঁখের ভেতর জমতে থাকা মেঘ বন্দর 
সানগ্লাস তো বাহানা  আসলে লুকিয়ে রাখি অন্দর 
বাহানা বা অজুহাত সুইচ অফের কারবারি
সময়ের ফাঁকে সময় চুরি করা স্বভাবের কারসাজি...♥️
#সই

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৯)

দেখা হোক হাতের রেখায় থাকা সত্যির মত 
 দেখা হোক নিয়তিতে  থেকে যাওয়ার মত,
দেখা হোক প্রারদ্ধে প্রাপ্তির মত
দেখা হোক চোঁখে হারানোর মত,
দেখা হোক অনেক কিছু বাকি থেকে  যাওয়ার মতই
দেখা হোক প্রথম দেখা হওয়ার মত 
দেখা হোক .....
দেখা হোক....
#সই


বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৮)

অ সুখ রঙের ঠোঁটের ওপর সুখের 
ঠোঁট থাক
যা ছিলো তার সবটুকুই 
যা নেই তার খোঁজে আজ নাহয় 
ফুরিয়ে যাক...
দু এক পল এর অপেক্ষাতে,
দু এক পা থেকো সাথে 
ক্লান্তি নামা মনের কাছে 
শান্ত শীতল স্পর্শ হয়ে
না হয় থাকলে হৃদী মাঝে ....♥️
#সই

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আবার দেখা


প্রথম দেখা হওয়ার মত করে আবার দেখা হোক
হাতের  ওপর হাত রাখাটা 
সব নালিশ ফুরিয়ে যাওয়া
পাক্কা দলিল হোক
 প্রথম দেখার মত  আবার দেখা হোক...
ভুল গুলো শুধরে নিতে নয় ....
 কোনো কথা দিতে নয় ....
চুপ থাকা সময়ের সাক্ষীর মত নিশুতি রাতে
ঘন অন্ধকারে  ভেতর নিভৃত থাকা টুকু শুধু থাক
হাতের ওপর হাত রাখাটা
সব নালিশ ফুরিয়ে যাওয়া পাক্কা দলিল হোক....♥️

#সই(আবার দেখা)

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

সই(২০৭)


অনেক কিছু বলবো তেমন শব্দ নেই
ভয় পাওয়া মন
 অভ্যেস কে ভয় পায় ভীষণ রকম
শব্দ গুছিয়ে দেরাজ ভরাই 
ডাক পিয়ন কে তলব পাঠাই 
ভয় পাওয়া মন সামলে নিয়ে
চিঠির সারি দেরাজেই সাজাই
ফিরে যায় ডাক পিয়ন 
অনেক কিছু বলবো ভেবেও 
শব্দ সাজে বোবা ভীষণ...
আসল ভয় পাওয়া মন
অভ্যাসকে ভয় পায় ভীষণ রকম...♥️
#সই




রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সই (২০৬)

চোঁখ বুজে যায় চেনা 
যেটুকু আছে স্পর্শ কেনা
কাছে নেই সাথে আছে
মন জমিনে  দফন থাকে 
নদীর ধার একলা ঘর 
হারানো পথ একলা সফর
দিন ফুরালে আগলে রাখো
নেই কোথাও তবু কাছে রাখো....♥️
#সই





বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

অচেনা

কান্না জমাতে জমাতে একমুঠো 
ভালবাসা  জমে গেছিলো এক সময়,
যেমন ভাঙা চোরা রাস্তায় পথ চলতে চলতে
গোপনে এক আশ্চর্য অভ্যেসের ভেতর ভালবাসা হয়ে যায় ,,

বিষন্নতা  আঁকা ক্যানভাসে নদী, রাস্তা, আকাশ সবাই 
সবার মত বসত খুঁজে নিয়েছিলো যেন সহজ
সরল রঙে দের মিলে মিশে থাকা একটা মানচিত্র।

অচেনা অনুভব একদিন ব্যবহারিক অভ্যেস ...
অচেনা উগ্র আতর একদিন নরম  হওয়ায় মিশে যাওয়া
রোজনামচা...., 
অচেনা চোঁখ এখন  স্বৈরাচারী....,
অথচ গল্প টা সম্পূর্ণ হয় না একটা গোটা জীবন এর
খাতায় ....একদিন হঠাৎ মনে হয় সমস্ত টা ভীষণ অচেনা...♥️

#সই(অচেনা)





মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

নজরদারি

নজরদারি চলছে যেমন
চলছে জারিজুরি,
ঠাণ্ডা যুদ্ধে সামিল 
গোপন বারুদ পুড়ছে উভয় ভীষণ
 
কার ক্ষত টা কে সারাবে কে সাজবে আপন
তোমার আমার সীমানা স্রেফ এই দু লাইনেই যাপন
দিন ফুরালে বাড়ি ফেরা সুখ মহল  বুঝে 
মনের ভেতর অন্য মানুষ বাড়ি ফিরেও নিজের
মত একটা বাড়ি  খোঁজে ...♥️
#সই