নজরদারি চলছে যেমন
চলছে জারিজুরি,
ঠাণ্ডা যুদ্ধে সামিল
গোপন বারুদ পুড়ছে উভয় ভীষণ
কার ক্ষত টা কে সারাবে কে সাজবে আপন
তোমার আমার সীমানা স্রেফ এই দু লাইনেই যাপন
দিন ফুরালে বাড়ি ফেরা সুখ মহল বুঝে
মনের ভেতর অন্য মানুষ বাড়ি ফিরেও নিজের
মত একটা বাড়ি খোঁজে ...♥️
#সই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন