প্রথম দেখা হওয়ার মত করে আবার দেখা হোক
হাতের ওপর হাত রাখাটা
সব নালিশ ফুরিয়ে যাওয়া
পাক্কা দলিল হোক
প্রথম দেখার মত আবার দেখা হোক...
ভুল গুলো শুধরে নিতে নয় ....
কোনো কথা দিতে নয় ....
চুপ থাকা সময়ের সাক্ষীর মত নিশুতি রাতে
ঘন অন্ধকারে ভেতর নিভৃত থাকা টুকু শুধু থাক
হাতের ওপর হাত রাখাটা
সব নালিশ ফুরিয়ে যাওয়া পাক্কা দলিল হোক....♥️
#সই(আবার দেখা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন