কান্না জমাতে জমাতে একমুঠো
ভালবাসা জমে গেছিলো এক সময়,
যেমন ভাঙা চোরা রাস্তায় পথ চলতে চলতে
গোপনে এক আশ্চর্য অভ্যেসের ভেতর ভালবাসা হয়ে যায় ,,
বিষন্নতা আঁকা ক্যানভাসে নদী, রাস্তা, আকাশ সবাই
সবার মত বসত খুঁজে নিয়েছিলো যেন সহজ
সরল রঙে দের মিলে মিশে থাকা একটা মানচিত্র।
অচেনা অনুভব একদিন ব্যবহারিক অভ্যেস ...
অচেনা উগ্র আতর একদিন নরম হওয়ায় মিশে যাওয়া
রোজনামচা....,
অচেনা চোঁখ এখন স্বৈরাচারী....,
অথচ গল্প টা সম্পূর্ণ হয় না একটা গোটা জীবন এর
খাতায় ....একদিন হঠাৎ মনে হয় সমস্ত টা ভীষণ অচেনা...♥️
#সই(অচেনা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন