মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

চল খুঁজে নিই

একলা হওয়া দুপুর গুলো প্রতিশ্রুতির 
স্পর্শে থাকুক নিয়মেরা আজ মুলতুবি 
ওই কিরে একসাথে বৃদ্ধ হবি?
ভাঙ্গুক নিয়ম  জলের দামে
একটা জীবন চল খুঁজে নিই বাঁচার মানে....♥️,
#সই






খোঁজ

ভেসে যাওয়ার লোভে বন্দর যাক ডুবে
জল খুঁজে  নিক নিজের মত ভালবাসার ছোঁয়া 
 সফর জুড়ে হাঁটব যখন এক্কেবারে স্থির 
খারাপ লাগা ক্ষত গুলো কলার ভেলায় 
 ভাসিয়ে দেওয়াই ভালো,
অন্ধকারে আলোর বাজি রেখে উঠছে সকাল
নিয়ম করে রোজ
আমিও তাই হেরে যাবার আগে করছি শুধু  জিতে যাবার খোঁজ ...♥️


আগুনের অঙ্ক


ঝরুক পরে জলের ফোঁটা 
আগুনের অঙ্ক ফলে
পুড়তে হবে এটা মানি
খাঁটি হতেই দহন লাগে সকলেই জানি
ছাই সরিয়ে খুঁজতে সোনা তবুও যে
বৃষ্টি লাগে এটাও  কি নয় জানা ..?🌧️

#সই



সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কিছু কিছু

কিছু কিছু জিনিস থেকে যায় 
জন্ম দাগের মতই ,
যেতে চায় না হাজার স্ট্রেচ রিমুভার ব্যবহার করার পরেও
তখন সেসব অভ্যেসের বুকে সেপ্টিপিন লাগিয়ে ঝুলিয়ে নেওয়া বেচেঁ থাকার স্বভাব হয়ে যায় 

জুটিয়ে নেবোই

নেই কোনো দাবীদাবা 
নেই কোনো নেই কোনো নালিশ
জুটিয়ে নেবো ..হ্যাঁ ঠিক জুটিয়ে নেবই 
নিজের মত মাথায় দেওয়া বালিশ 
স্বপ্ন টুকু লেগে থাকলে চোঁখের পাতা জুড়ে
জুটিয়ে নিয়ে ভালো থাকা রাখবো জ্যোত্স্না মুড়ে ।

#সই

অভাবের দিনে

শামুক আঁকা বিকেলগুলো 
ঘাটের ধরে বসে 
ছলাৎছল  গল্প লেখে তোমায়  আমায় দেখে 
আসলে তো মুহূর্ত ঋণ জমিয়ে নেওয়া স্বভাব
স্মৃতি গুলো জমিয়ে রাখা সময় খাতার স্বভাব 
পাতা উল্টে করবো খরচ যেদিন থাকবে অভাব 💐

#সই





জলের স্রোত

হরিয়ে গেছে ভয় পাওয়া  নবীশ চেনা আমি
এখন কেবল আবিষ্কারে হাঁটি
সাক্ষীটুকু রাখা থাকলো বইতে থাকা স্রোতে 
যুদ্ধটা নাহয় গোপন কিংবা খোলা 
মাঠেই হবে...
সাম্রাজ্য ঠিক ছিনিয়ে নেবো  যেকোনো মতেই।
জয়ের হাসি থাকবে সাক্ষী অন্য কোনো স্রোত
জল কিন্তু জল ই থাকে শুধু নাম বদলটা হোক
#সই


পাহাড় বরফ

পাহাড় বুকে বরফ লেখে গল্প
থেকে যাওয়ার সময় খুবই অল্প 
নিজের সাথে নিজের প্রেম বাড়ুক 
দু একটা দিন বেচেঁ নেবার থাকুক
এখানে নেই চোখ রাঙানি গরম
জাপ্টে থাকে ভালবাসার নরম...♥️
 
#সই




শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

খবর

স্তব্ধতার ভেতর অসম্ভব চিৎকার নিয়ে ওরা ঘুমাচ্ছে
গড়িয়ে আসা কান্না অন্ধকার চিরে স্রোতে হারিয়ে গেল 
আজীবন কিছু দেওয়া নেওয়া মুহুর্তে স্থির ছবি দেওয়াল জুড়ে
অথচ ঘর খালি,
মুহূর্ত জমাতে চেয়ে মুহুর্তে খরচ হয়ে গেলো  বেচেঁ থাকা
হিসেব মেলাবে কে ধর্ম নাকি ধর্মের পেছনে .....
আসলে সবটাই খবর শুধু মাত্র খবর 

#সই



বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৃত্যু

অপেক্ষা পড়ে থাকল  পেছনে
একটা দীর্ঘ ঘুমের দেশ দখল করলো 
জীবন ,
কেউ নাম দিল ধর্ম, কেউ নাম দিল কাঁটাতার ,
কেউ নাম  দিল রাজনীতি,
আসলে ডাক নাম তো স্রেফ মৃত্যু তাই না
তর্ক রইল টাইম লাইনে পোষ্ট এর রিচ্ বাড়লো 
কয়েক ঘণ্টা খবরে তাপমাত্রার পারদ চড়লো অনেকটা ।
আসলে  ডাক নাম তো স্রেফ হারানো তাই না?
অমলতাস গাছের তলায় অনেকে এসে দাঁড়াবে ... দাঁড়াচ্ছেও,
কেউ খুঁজে দেবে না হারানো জীবন গুলো
কারো কাছে কোনো মহৌষধি নেই  তাই তো?



#সই ( মৃত্যু)

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দেখা হবে

দেখা হবে রাস্তা বাইপাস আর তুমি আমি
খানিকটা কিংবা অনেকটা কাটাকুটি খেলার পরে 
দেখা হবে ।
স্মিত হেসে ইতিহাস হাতড়ে নেবো সবাই 
সময়ের ধুলো সরিয়ে পুরোনো ছবি তে দেখা হবে।

#দেখা হবে

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

না ফেরা

পারিজাত একা থাক 
একা থাক কবিতা 
রঙেরা বিচ্ছেদ চেয়েছিল
 তাই ক্যানভাসে কাল বৈশাখ 
ফেরা অসম্ভব থৈ থৈ মাঠ পথ 
ঘরেতে আসা যাওয়া  
 এবার নাহয় বন্ধ হোক।

#সই♥️ (না ফেরা)





সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নাম

শব্দের বন্ধনী এখানে নেই তাই
শুন্যতা দিয়ে ভালবাসা মাপতে পারি
তুমি  পটু হিসেবের নামতায় 
আমি  অঙ্ক টা বুঝিনা আজও 
ডাক নাম হারিয়ে যায় দূরত্বের 
বাঁক দীর্ঘ হলে,
আমি ভেতরে  রাখি এমন অনেক আনোখি সাম 
ওরা বিচ্ছেদ বলে এর নাম।
#সই (নাম)



দুঃখ

মাইল পেরিয়ে ছুঁয়ে দিতে পারি অন্তর মহল
আমাকে সম্বিতে ফেরাবে না কথা দিলে,
সবাই তো সুখের কাছেই নতজানু হয়ে চায় আজীবন
আমি তোমাকে ভালোবেসে দুঃখ কে ঋণী করতে চাই আমরণ।
বলো তুমি কি আমার দুঃখ হবে?


#সই

মায়ের মত

বসন্তের পরে ভুলে যেতে পারো
আমি শীতের শুরুতে আমার ঘুমাতে যাবো ও বুকের ঘরেই,
পলাশ গুঁজে দেওয়ার মত খোঁপার বাঁধন অনেক আছে 
বুকের কাছে দ এর মত থাকি কাছে কাছে ,
যতবার হৃদয়ে নিয়ে আসবে পুঁজ রক্তের ক্ষত 
প্রেমের ভেতর স্নেহ মাখিয়ে প্রেমিকারাও খানিকটা মায়েরই মত।
#সই ( মায়ের মত)




রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

শব্দ

স্তব্ধতার মধ্যে শব্দ ঢুকলে বোঝা যায়
পাঁজরের আড়ালে বেচেঁ থাকাটার  রাখা থাকে নাম 
আকাশ এর খুব কাছে নোঙর টানা হলে
 অপেক্ষাকে সমূদ্র দেবো ডাক নাম
তুমি কথা বোলো বলে আমি নিঃশব্দতাকে 
সাধনায় রেখেছি আজীবন,

#সই(শব্দ)

মনে রেখো

আলোর সাক্ষী রাখা শ্বেত বরফের গায়ে
ঠিক কজন পেরেছে তোমায় আগল দিতে!
বহু পথ হেঁটে 
শুধু মিশে যাওয়া শেষে
হয়তো আবারো কোনো আলোর দিনে 
আসবো কাছে এমন অভিষেক এর ঋণে 
এ দেখাই শেষ নয় কথাটুকু রেখো মনে...

#সই(মনে রেখো)



সংকেত

গুপ্ত সংকেতে ঘটনা লিখে রাখো 
সাদা কাগজে দাগ লাগা  স্মৃতির মতো
আজীবন বেঁধে নাও ঋণ যত 
পরিচয়ে থাক প্রহেলিকা 
ওপারে যদি থাকে এক ঠিকানা।

শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

কোলাজ

টুকরো কোলাজ রাখা মুঠো ফোনে 
স্মৃতি রাখা জরুরী মনের   কানাচে কোনে 
একলা ঘর হলেও
একলা নয় এ সফর
 সাক্ষী থাকুক 
ভিড়ে মিশে থাকা ঝলমল প্রহর♥️



বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

শুরু

শুরুর থেকে আবার শুরু করি 
আলো মেখে পাহাড় চূড়ায় চড়ি 
মেঘের দেশে ভয় পাওয়া যে বারণ 
ফুরিয়ে যাওয়া আবার শুরুর কারণ ...
স্বপ্ন বুনে আকাশ সামিয়ানায় 
হাত রেখেছি জুটিয়ে নেবার খাতায় ।


#সই

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

একটা দিন

একটু বৃষ্টি হোক একটা দিন নিজের মত করে কাটাই
ফুলগাছ গুলোর কাছে নিজেকে রাখি ভেজা পায়ে ওদের কাছে গিয়ে ওদের সাথে ভিজি,
একটা দিন বাইরে বৃষ্টি পড়ুক আমি সেই  বৃষ্টিকে নদীর পাড় থেকে আমার ক্যানভাসে রং তুলি তে ঢালি,
নিজের মত কোনো প্রশ্ন উত্তর ছাড়াই একটা দিন সারা বেলা কখনো গোছানো কখনো বা ভীষণ অগোছালো কাটাই নাহয়, থৈ থৈ জল আমার উঠিন ঘরে আসুক একটা দিন 
কোনো আপোষে নিজে বন্দী না হয়ে ওদের মত নীল গোলাপী মেঘের ভেতর থেকে আমায় ভিজিয়ে দিয়ে যাক,
একটা দিন 
একটা একটা ঘর
একটা বৃষ্টি মাখা বেলা 
আমার সাথে আমি একটা দিন
বৃষ্টি হোক তুমুল কিংবা ঝিরিঝিরি সারাবেলা।

#সই(একটা দিন)

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ফিরবো

জুড়ে ফেলতে চাই পেছনে ফেলে আসা ছিঁড়ে যাওয়া
সময়ের ছবি গুলো
ফিরতে একবার হবেই সেই পুরনো রাস্তায় লাফিয়ে হেঁটে যাওয়া মেয়েটার কাছে ,
সমস্ত সুতোর রং মিলিয়ে মিলিয়ে আরো একবার বুনে নেবো 
আগের মত রূপকথা সাজানো নকশিকাঁথা
যারা অন্য মাইল স্টোন ছুঁয়ে বহুদূর এগিয়ে গেছে তাদের  আবার কোনো  এক পথের অক্ষ রেখায় একে একে ঠিক নেবো জুড়ে ,,
ফিরতে চাই কাঠ-গোলাপ গাছে ঝোলানো দোলনায় দুলতে থাকা ছেলে মেয়ে গুলোর কাছে 
ঠোঁট কাটা কাবলিওয়ালার কাছে টক ঝাল আলু মাখা হাতে মেয়েটার সাথে কথা বলতে হবে আর একবার,,
 কাটাকুটি খেলার দানে হারিয়ে যাওয়া চোর পুলিশের  সাথে আরো একবার সময় ভুলবো।
ফিরে যাবো  ছেঁড়া ছবি গুলোর কাছে 
জুড়ে নেবো একের পর এক ছেঁড়া  ছবির গ্রাফের রং মিলিয়ে ,
ফিরতে হবে একবার 
সেই পুরোনো রাস্তার পাশে খেলার মাঠে ...একবার ফিরবো।

#সই (ফিরবো)

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ব্যথা

পুরোনো দুঃখ হয়ে রয়ে যেও 
 যেভাবেই হোক থেকে যাওয়া জরুরী 
 দীর্ঘ অভ্যেস  বদলে ফেলো 
ঠিকানা টা ভুলে যাবার আগেই
হয়তো চলতি পথে পুরোনো ব্যথার মত
দেখা হ্যাঁ যাবেই কতশত।
#সই (ব্যথা)

বৃত্ত

বৃত্তের ভেতর চেয়ে থাকি
 তোমার থেকেই শুরু আবার 
তোমাতেই ফিরে আসি ,
জন্ম তোমায় ভালবাসি
মৃত্যু তোমার কাছে শান্তি চাই
এই বৃত্তের ভেতর বারংবার 
ফিরে ফিরে আসি আর যাই।

#সই (বৃত্ত)

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সই ১৭৭

কথা দিলেই কি কথা দেওয়া হয় 
না দেওয়া কথার বুকেও থেকে যায়  কিছু কথাদের 
ফসিল
সে কথারই আসলে কথার কথা ।


#সই

বুধবার, ২ এপ্রিল, ২০২৫

সই(১৭৬)

শুনেছি এখানে আকাশের গায়ে পাহাড়ের স্পর্ষ 
লিখে ফেলে ভালোবাসাবাসির উপন্যাস।

সই ১৭৪

মসৃণ সৈকতে  হেরে যেতে চাই 
পাহাড়  তুমিও কি ভেবেছো
কখনো সমুদ্র স্নানের কথা ।

#সই

পাহাড় মেঘ

পাহাড় মেঘের কাছে যাই 
হৃদয় মাঝে তোমায় পাই 
আকাশ ছোঁয়া গল্প  পেলে
থেকে যেতে পারি এদের মাঝেই ।
#সই






ম্যাজিক

ঠিক কীরকম  ম্যাজিক ছিলো  নতুন চোখের  ঝিলে?
তোমায়  নিয়ে বইতে থাকা নদীটাকে বেচে দিলে। 
এক জীবনে  হয়না  বেশি অন্তমিলের চলা 
 হাতের রেখায় এসব কিছুই আগাম ছিল বলা,
দিব্বি বাঁচো অজুহাতের হরবোলা কনট্রাস্টে


#সই



খুচরো

দু চার পয়সা খুচরো থাক 
বুক পকেটে
  রাস্তা গুলো থামবে যখন
হাঁপিয়ে নিতে নিঃশ্বাসে 
ভাড়ের চায়ে চুমুক দিতে
খুচরো গুলই থাকবে সাথে। 
সই

চেষ্টা

মূলতুবি থাক  হিসেবের খাতা 
ধার দেনা যাকিছু   সরিয়ে রাখি
অজুহাত খুজে বাকি পথ হাটি 
এস আর একবার শুরুর থেকে 
শুরুর চেস্টা করি। 

#সই

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

সই ১৭৪

দুঃখ গুলো থাকুক চাপা হাসির পর্দাসিনে 
নীল মেঘেতেও কান্না থাকে 
 তাঁরারা লুকিয়ে দিন।

সই





আগল

মহৎ কারাগার সবাই তো চায় 
আসলে  সে আগল সবার জন্য নয়,
হতেই পারো বৃষ্টি  তুমি পাহাড় চূড়ার বুকে
হতেই পারো শীত সকলের বারান্দা রোদ মিঠে
কথার কথায়  জীবন রাখা শব্দ জব্দের মতোই
কাব্য করে বলতে পারো কবিতায় তুমি
সত্যি বলতে  মিথ্যে  এসব সাত সতেরো খেলা
সবটুকু স্রেফ কথার কথা  চলো কাজে ফিরি বাড়ছে যে বেলা।

#সই

সই১৭৪

সময় পুঁজি বুক পকেটে 
চিরকুটে রাখা প্রথম প্রেম
বৃদ্ধ হব তোর সাথেই
আমায় নিয়ে গল্প লেখ 🤍।

#সই



ছুটি

বুক পকেটে লুকনো ছুটি 
এক ঘেয়েমিরে খেলছে কাটাকুটি,
দুদিনের এই বদলানো দিন 
পাহাড়  মেঘেদের সাথে আমি বেঁধেছি জুটি ♥️
#সই

সই ১৭৩

বুক দফনের কথা  গুলো  শুনতে চাই
বিছিয়ে রাখা বিষণ্নতা হাতরে বেড়াই
রাত্রি গুলো চোখের  নিচে পাহারাদার

কাঁচ ব্যায়ামে প্রেমের সারি শপিং মলে
স্বপ্ন আঁকি  বিকি কিনির এই শহরেও
সাহস তেমন ছিল না আগে
সফরে যদি না পেতাম তোমায় সাথে।

#সই(১৭৩)

হাওয়া

ভীন দেশি হাওয়ার মত ছুঁয়ে   যেতে পারি
  অপেক্ষার ড্রিম ক্যাচার হলে,
হতে পারি পরিযায়ী 
 ঝিলের  মত  দুচোখ খুঁজে পেলে ,
হৃদয় পেলে হতেও পারে 
 হৃদয়ঘটিত  দু চার কথা 
বুনন টুকু শিখিয়ে দিলে 
বুনতে পারি এক পৃথিবী 
এসব কিছু হতেই পারে
দুচার পা  হাঁটলে সাথে।
#সই





শর্ত

শর্তে বাঁচা প্রেম গুলো আজ বিষন্নতায় ভুগছে ভীষণ 
বাহারি পাতায় ঘর সাজানো শহুরেদের ধরন যেমন
উস্কে দেওয়া স্বপ্ন গুলো বেওয়ারিশ বাসী রুটির মতন
তলিয়ে যাওয়া স্রোতের  ভেতর  স্রেফ অজুহাত ছিঁড়তে বাঁধন,
বাড়ছে শিরায়   নামতা মেনে দিন দুপুরে  রক্ত চাপ  
এই শহরের হৃদয় জানে শুন্যতার  আসল মাপ।
স্কয়ার ফিটে প্রেম সাজানো  স্বেচ্ছা মৃত্যু ভালবাসার 
   মন খুঁজছে মনের বাইরে বাড়ির ভেতর নেই তো ঘর ,
কথার পিঠে কথা রেখে বুনছো  নিপুণ দূরত্ব 
তোমার আমার  ঠিকানার মাঝে সেতুটা আর নেই গুরুত্ব।

#সই