***************************************
ঘষে যাওয়া দিনে মুখ থুবড়ে পড়ে আছে কয়েক
গুচ্ছ অজুহাত আগলে,,, অপেক্ষারা ভীষণ একলা, ক্রমাগত অন্ধকার এগিয়ে গ্রাস করছে শহর,
আছড়ে পড়া ঢেউ বুক হাতড়ে ফিরে যায় ,, নিষিদ্ধ তোমায় মন চাইলেই ছোঁয়া।
প্রটোকল মেনে এ শহর রোজ বাঁচে, ট্রাফিক সিগনাল পেরিয়ে পৌঁছানো গলার স্বর তোমায় স্পর্শ করতে পারে না।
হাসপাতালের বিছানায় পরম আত্মিক তখন কিছু স্টেরয়েড,,
ওরা কথা দেয় আগামি বেশ কয়েক বছর পর আমার কাছে নিবিড়
হবে,, একাই পুড়ি, একাই ভাবি, একাই গাঁথি তোমার কথা,
ব্যেস্ত শহর জানি সময় পেলে খুঁজবে আমায়,,,
অবসরযাপনে কিছু বিরহী ভাবনায় আমি আর আমার
ভেজা কাজল তখন কবিতায় থাকবো,, ..... ভেব না এ আমার কথা এমন অনেক
গল্পর পালক আমি,, এমন অনেক অপেক্ষার দত্তক নিতে জানি আমি।
বলতে পারি অনেক কথা, আটকে যাই নিয়মের
বাঘবন্দি খেলায়,, বাস স্ট্যান্ড এর চেয়ার থেকে
হাসপাতালের বিছানা অবধি এরা জানে আমার
আকুতি,, আমার অপেক্ষা, আমার তোমাকে মিস করা প্রত্যেকক্ষন এর সহজ থেকে কঠিনতর সমীকরণ এর কথা,,
আমি মন্দবাসার বাসিন্দা, অবুঝ শোকে প্রেমাচ্ছন্ন,
এমন অপেক্ষা শুধু আমার কথা এমন ভেবে পড় না এ কবিতা।
একেবল এক নিরন্তর বয়ে চলা সময়ের
বুকে কয়েক পশলা জল কাজলের কথা,,
যা কিনা ছুঁয়ে যায় থাকে না সাথে।