***********************************
তোমার থেকে দূরে চলে গেছি রোজ।
স্মৃতির দাগে এখন মৃত নদী, কথারা গেছে ফুরিয়েছে,
দুমড়ে গেছে হারানো ফিরে পাবার আশা,
হাতের রেখায় এক দম বন্ধ ছটপটানি মৃত
সম্পর্কের, আগুন খুঁজছে বাকি টুকু পুড়িয়ে
ফেলার উত্তাল বাসনায়,,
গল্পেরা শেষ পৃষ্ঠায় আশ্রয় নিতে মরিয়া।
ভালো থেকো ভালো না থাকার সব উপকরণ,,
ফেরার পথ অচেনা মেঘে ঢেকে গেছে।
তুমি ছিলে তাই কবিতা ছিল,,
হয়তো বা বাঁচার তাগিদ,, ছুটি নিলাম
তোমার থেকে। ভালো থেকো ভালো না থাকার
সমস্ত উপকরণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন