*************************
তুমি কি দেখেছাও তোমার সমস্ত সবুজ লেখার বুকে
সাজানো অক্ষররা কেমন খয়রী রঙের গল্প আঁকছে,
তোমার নীরব কবিতারা আজ জেহাদিরর পথে।
সব ভালোবাসার রঙ আজ পলাশ আর কিংশুক এর
বিরহে দু:খ বিলাষী,,
তবুও তুমি চুপ থাকবে! তোমার সুখের এতই অহংকার!
এভাবে একদিন অভিমানী হয়ে তোমার থেকে চলে
যেতে পারে অফেরত ক্রোশ দূরে সব সবুজ অক্ষর,কবিতা,
আর ভালোবাসা,,
একলা তুমি আর তোমার অহংকার থেকে যাবে
নাম খানি কেবল থাকবে 'বসন্তঋতু '
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন