শনিবার, ২৪ মার্চ, ২০১৮

নির্ঘুম কথারা

********************************

নিশ্বাসে লেগে থাকা বাঁচা যখন কেবল
অপেক্ষা কোনো মুক্তির তখন সম্পর্কীয়
অনুভূতির মৃত্যু হয়েছে, এটা মেনে নিতে
দ্বিধা নেই।
আলোর রোশনাই  আর ঝকমকি সলমাচুমকির
আড়ালে সত্তিকারের শুখনো খড়কুটো আর কাঠামো
যা  কিনা কখনো বদলায় না ,
নাম দিয়ে পরিচয় শুধু কেনা, কেনা ক্ষণস্থায়ী মেকি
খুশির রঙ,, সব রঙ বেরঙ আর বে আব্রু সব আভরণ।
বিসর্জিত ফুল  থেকে কিনার ছুঁয়ে নিঃস্বতা গড়িয়ে হারিয়ে যায়
চিহ্ন হীন ঠিকানায়,,
আবেগ হীন পৃথিবী নাকি পাগলের প্রলাপ... ভাবতে
গিয়ে সন্ধ্যাদীপের বুক পোড়া গন্ধ মনে করিয়ে দেয়
যে  আলোরও মৃত্যু হয়,, 
এমন কত মৃত্যু মমি হয়ে চারদেওয়ালে রোজ বেঁচে থাকে
বুকের খাঁচায় একটা খোঁজ একদিন হঠাত ঘুমিয়ে পড়ে
সোনার কাঠি ছোঁয়ায় আর জেগে উঠবে না কখনো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন