রবিবার, ৪ মার্চ, ২০১৮

তানহায়ি এক মুহুর্ত

**********************

না বলা দিনের যাপন  ধারা বয়ে যায় , বয়ে যায়
গভিরতা ভিজে চোখের কিনারে থেকে
বালিশএর বুকে।
না বলা শব্দ রা সুতোয় এলোমেলো দুলতে থাকে
তোমার বারান্দার মানিপ্লান্টের সাথে,
আমি রোদ্দুর গুঁজে রাখি খোঁপার আগলে,, মনমর্জি
মেঘ লুকোছুপি খেলে তোমার মনের উঠোন জুড়ে,,
হারিয়ে ফেলার অসম্ভব ভয়ে মোহ দের চেপে ধরি
বুকের কাছেকাছে।  পক্ষমিলনের  বেলায়
অকারণ আলোর বিচ্ছুরণ ভালোবাসা হয়ে
আদোর ছড়িয়ে দেয় আমার আমার অলকবন্ধনে।
তরঙ্গরা অলংকরণ সেরে ফেলে সমস্তটুকু জুড়ে,,
একটা নতুন আলো সকাল আঁকে লেপ্টে যাওয়া
কাজলা চোখে গোপোন শোকে তোমার অলখ্য রঙ
নিজের নাম লিখে যায়,,  এমন করে দিনের বুকে রাত আর
রাতের বুকে দিন মাথা রেখে ঘুমিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন