মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

সময়ের সামিয়ানা


বছর পেরোয় ঘুম পাড়ানি গানেদের বয়স বাড়ে,
বাড়ে সুখ আর অসুখ দের আলাপচারীতা,,
চামড়ায় গোপোন কথারা প্রকট হয়, সময়ের
সামিয়ানায় একটা আকাশ অসস্র রঙ...
অজস্র কাটাকুটি খেলা,, আর যোগ বিয়োগের
পাতায় পাতায় বাঁচা জীবন।
অন্ধকারে আলোর আলপিন এর শব্দ সময় ফুরোচ্ছে জানান দিচ্ছে,,
তবুও জীবন সবুজ খুঁজে নিচ্ছে... একটু শ্বাস আর একলা বৃষ্টি ভেজা চীরকূট,,
চেনা কোনো ঘাসের দাগে প্রেমের মরসুম জেগে আছে, এমন করে গ্রিনরুম এর বয়সও বাড়ে তোমার আমার মত।
অসম্ভব এর চাদরে রঙিন সুতো আর সুঁচে প্রেমময় ছবি অদৃশ্য কেউ এঁকে চলে।
আঁকা ছবি গল্পে হাতবদল হয়ে একদিন ফিকে পড়া রঙ আর জীর্ণ সুতো বুকে রূপকথায় একটা সুজন.... ।
এমন করেই বছর পেরোয় ঘুম পাড়ানি গানেদের বয়স মাইলস্টোন ছুঁতে ছুঁতে ঠিকানায় পৌছে যায়। তোমাকে জড়িয়ে আমার মৃত্যু.... কারণ বাঁচা এখনো অনেকটা বাকি... বাকি বলিরেখায় ধরে এক সাথে অনেক পথ চলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন