********************************
তুমি না থাকলে এশহর বড় অচেনা,,
আমার ঠিকানা তখন কেয়ার অফ রাস্তা,,
আর বাউলের একতারায় থেকে ভেসে আসা এক অজানা
সুর.. তুমি ছাড়া সুরের অক্ষর আর শব্দরা
ঘুমন্ত।
তোমার ঘরের সমস্ত দরজায় প্রবেশ নিষিদ্ধ
আর আমি বড় আসহায়... তোমায় ছাড়া
প্রতিটা আয়না কেমন এই অসহায়তারর বিকৃত
প্রতিবিম্ব বয়ে বেড়ায়।
সে প্রেমে অপ্রেমের প্রতিচ্ছবি আবারো অচেনা কোনো
ভয়ংকর শ্বাপদ,, আমার আঁকা এমন ভয়
পাওয়া চেহারা তোমার শহরের রাস্তার দুধারে
অবহেলিত ইস্তেহার... ।
এমন করে কত দিন সুজন! একটা গন্তব্য যেন
অফুরান পথ যার সমস্তটা জুড়ে কেবল অস্থিরতা
আর অনিশ্চয়তা।
বয়ে চলা ক্লান্ত পথ আর দু এক পশলা বৃষ্টিতে
মিশে এক আদিম গন্ধ। দিনের কোলে রাত ঘুমোয়
আর চোখের গড়িয়ে নামা কাজলে বিরহী শোক,
একটা গান মনের একতারায় থেকে ফালা ফালা
হয় 'এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো..
আমার ঝলসানো দৃষ্টি ঠিকানাবিহীন,, তবু
স্বপ্নরা হাত ছানি দেয় আর দু এক ফোঁটা তেল রঙ
নিয়ে ক্যানভাস ভরতে শুরু করি.... শুরু করি
ঠিকি অথচ শেষমেশ খেই হারিয়ে এলোমেলো আমার
সবস্ত ছবি,, আমার ছবিরা আমার সাথে কথা রাখতে
পারে না বরাবর আমি অচেনাই থেকে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন