মানুষ বড় বেইমান নিজেকে আয়নায় না দেখলে
সচরাচর বুঝে উঠতে পারি না ...
মানুষ হিসেবে একটাও বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠিনি ,
মানুষ হিসেবে ধৈর্য্য রাখিনি কখনো ,
মানুষ হিসেবে সম্পর্কের মূল মানে বুঝিনি কখনো ,
মানুষ হিসেবে ভালোবাসি বলা হলো না সেভাবে কাউকে ,
মানুষ হিসেবে কেবল লোভ করে গেলাম আজন্ম ,
মানুষ হিসেবে দিতে পারেনি সামান্য কিছু কাউকে ,
মানুষ হিসেবে কেবল নিয়েই গেলাম দুহাত পেতে ।
মানুষ হিসেবে অংকে জীবন মেলাতে শেখা হলো না আজও ,
মানুষ হিসেবে সম্পর্কের কাছে বেইমানি করে গেলাম এযাবৎ কাল ।
মানুষ হিসেবে শেকড় আঁকড়ে থাকতে শিখলাম না ।
মানুষ হিসেবে নদীর মত বইতে শিখলাম না ।
মানুষ হিসেবে বৃষ্টির মত ঝরতে শিখলাম না ,,
মানুষ হিসেবে মানুষ এর মত হতে শিখলাম না ,
মানুষের মত কথা রাখতে পারলাম না ।
মানুষ হিসেবে বেইমান আয়না দেখলে বুঝতে পারি ।
তাই তোমার মত আমি নিজেকে মা. .নু...ষ বলে কখনো ভাবি না ,
কারণ তোমার মত অঙ্গীকার আমি পারিনি .....পারিনি তোমার মত উজাড় করে দিতে , পারিনি তোমার মত হিসেবে ছক কেটে পা ফেলতে ।
পারিনি .....হ্যাঁ বুক ঠুকে এই তোমাদের ন্যাকাপনা গা ঘষাঘষি পৃথিবীর সামনে বলতে আমার বাঁধে না ...আমি তোমার বা তোমাদের মত কোনো কিছুই এত সাজিয়ে গুছিয়ে নাটকের ভূমিকায় মঞ্চস্থ করতে পারিনি ,, আর পারিনি বলেই তুমি বা তোমার মত মানুষ বলে যারা এই পৃথিবীর দখলে আছো তারা আমার মত মানুষ না হয়ে উঠা কিছু একটা কে সহজেই ব্রাত্য করতে পারো বিনা যুদ্ধে ।
হতেই পারে তোমার বা তোমাদের মত মঞ্চস্থ মানুষ আমি নই হতে পারিনি ....তাই বলে আমি তোমাদের দরজায় টোকা মেরে বলিও নি ...আমার দিকে চোখ রাখো আমার শব্দ দের তোমাদের বা তোমার উদ্দেশ্যে চিঠি ভেবে পড়ে ফেলো ,,, বলিনি কখনো বলিনি আমায় দয়া করো ....আমার লেখা প্রতিটা শব্দ আমার নিজের,, কোনো মঞ্চস্থ মানুষ নামে মহান দের উদ্দেশ্যে লেখা নয় ,,,
তাই দয়া করে তোমরা বা তুমি যে মানুষ আর আমি ঠিক তোমার বা তোমাদের মত নই সেটা বারংবার মনে করিয়ে দেবার কিছু নেই ,,,
এ পৃথিবীর কোনো প্রান্তর গলি মোড় কারো একার নামে স্বাক্ষরিত নয় ,
আমি অহংকারে সাথে বলি বারংবার আমি মানুষ হিসেবে তোমার বা তোমাদের মত ইমানদার নই ..... তাতে কারো কিছু সেভাবে ছেড়া যায় কি ??
আমি মানুষ হিসেবে একজন বেইমান ছাড়া কিচ্ছু নয় ।