মেঘে দের দেশে আকাশের নিজস্ব কোনো রং থাকে না ....তোমার রং এখন তাই অক্ষরে অক্ষরে
ভগ্নাংশিত ,,
আমি মেঘেদের মত তোমার আকাশ বাড়ির চিলেকোঠায় বসত রাখি ....ঘরে ভেতর একফালি সে চেনা আকাশ .... অথচ তোমার যে আজও কোনো নিজস্ব মেঘও নেই তুমি তাই চাইলেই বৃষ্টি ভেজা পালক হতে পারোনি ।
তুমি ভ্রম এর দেশে আকাশ মাত্র ....তাসের সামিয়ানা ....মাটি নেই পায়ের নিচে আঁকড়ে থাকার ।
আমার বুকের জমি বিকোয়নি আজও ...
শেকড় তাই যত্ন পায় .....
তাই ভালোবাসার কাছে ভালোবাসা বসে চুপটি করে সমস্ত বিলিয়ে নিরহংকার হয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন