বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

চলে যাওয়া

সব চলে যাওয়া যে একই রকম হয় না , তবু চলে যাওয়া মানেই বিচ্ছেদ ।
কথারা পৌঁছায় না ....বদ্ধ ঘরে দেওয়ালে লিখে রাখতে হয়  বাকি পরে থাকা  সমস্ত জন্ম ধরে প্রসব করা ভাবনাদের ।।
 বারুদের স্তুপ হয়ে বেঁচে থাকে সমস্ত পৃথিবী , 
অজানা সর্বনামের কাছে নিজেকে প্রতি মুহূর্তে বিকিয়ে দিয়ে হয় অকাতরে,  আর প্রাচীন বাড়িতে প্রহরহীন দেহঘরে ঢুকে পড়ে  হামেশাই হাজারো শরিকী বিবাদ ,

আমি তবুও দ্বিধাবোধের পাশ দিয়ে বয়ে যাওয়া জল ও হাওয়ায় নিষেধ লিখে উড়িয়ে দিই , নাগরিক কোলাহলে ,,,

চোখে খিদে লাগা নেশা নিয়ে আর কখনো কোনো মিছিলে হাঁটি না ,

একদিন ঠিক এভাবেই প্রেমিকের কাছে গিয়ে জল চেয়ে আমার দু চোখ দুয়ে নেবো ।
আগুনে পুড়তে পারলো না যে জ্বালা সে জ্বালা বেনাম স্রোতে ভাসিয়ে দেবো একদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন