তখন আর তোমায় দুঃখ বলে ডাকতে ইচ্ছে করে না ।
জন্মাবধি মাথার ভেতর কারা জেন নিয়মের আর ধর্মের বীজ পুঁতে গেছে ,
তুমিও তাদেরই দলে ,
হৃদয়ে ফুল রেখে কফিন গুছিয়ে রেখে গোপনে পিঠে বারংবার গজাল পেরেক গেঁথে ঘরের দেওয়ালে সার বস্তু গছিয়ে রেখে হিসেব মিলিয়ে নেওয়া অহংকারে পরম্পরা ।
তবু যারা বৃষ্টির মত এ শহরে গা ভিজিয়ে দেয় সময়ে অসময়ে তারা কেউ সুনীল বাবুর কবিতায় কথা রাখেনি কখনো ......,
নীরার অসুখ সেরে গেছে এখন ...কারণ নীরা মৃত শরীরে বহুদিন নিঃশ্বাস খুঁজতে খুঁজতে খাওয়া স্নান আর ঘুম ভুলে যাওয়া অভ্যেস বদলে ফেলেছে ,, এখন একই শহরে নীরার অসুখের কারণ এর নীরা থাকলেও শতাব্দীর বসন্ত শোক আর বাতাসে নেই ।
মৃত্যু জন্ম হয়না যারা বলে, তারা মুখোমুখি হতে ভয় পায় নিজের আয়নার কাছে ,,,
গঙ্গার তীরে ঝড়ো হওয়ায় এখন লাশ পড়া গন্ধ নয় হাস্নুহানার আবেশ লেগে থাকে তারা জানতে চায় না ,,
আর তাই ক্ষণজন্মা সেতু টা নিয়ম মেনে দৃশ্যের বাইরে রেখে আসে কেউ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন