শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মুখোশ

 যতটা মু‌খোশ ততটা মানুষ নই !

যতটা বাইরে ততটা ভেতরে কই?

আগুন শুধুই  দ্রোহের ....জাগিয়ে তোলে কই ...?

অভিমানী মেঘ বাইরে বারিষ ...
ভেতরে আজলা ভোরে একটু পানি কই?


বাসনায় যতটা তীব্র হলাম প্রেমে ততটা পারি কই!

উদার হলাম তোমার সামনে ভেতরে
কুঞ্চন থামলো কই...?

যতটা মুখোশ ততটা মানুষ হলাম কই!

যতটা বাইরে এলাম ততটা ভেতরে গেলাম কই?
মানুষের থেকে মুখোশ হয়েই রয়ে গেলাম তাই ....।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন