যারা বলে বারংবার ভালোবাসা যায় তারা আসলে এক মুখোশের আড়ালে নিজেদের লুকিয়ে ভালোবাসার নামে ব্যবসা খুলে ফেলে ......
যারা বলে বারংবার ভালোবাসা যায় ...তারা তিনপা নিয়ে গুহা আর পাহাড় জঙ্গলের গন্ধে নেশাতুর ...
আসলে ভালোবাসা ডট কম বলে তারা কম্পানীর মালিকানা পেতে চায় .... আদতে সেটা হয় না .,,
যারা বলে বারংবার ভালোবাসা যায় তারা আসলে ভালোবাসার নামে বেশ কিছু নেংটি ইঁদুর পুষে গোপন সুড়সুড়ি উপভোগ করতে ভালবাসে।
যারা বলে ভালোবাসা একটা মাত্র চিহ্নে প্রকাশ করা যায় , তারা আদতে ভালোবাসা কে ছুঁয়েই দেখেনি .....তারা পুড়তে শেখেনি এতটুকুও ...।
...তবু বুক ঠুকে তারাই আবার ভালোবাসা ....ভালোবাসা বলে কাব্যি করে ....,,
আসলে মুখে বা কলমে অনেক কিছুই বড্ড সহজ ,,
ভালোবাসা বারংবার হয় না ....ভালোবাসা একটা দৃঢ়তার নাম ...ভালোবাসা একটা যত্নের আশ্রয়ের নাম ...একবার ভালোবাসলে আর ফেরা যায় না ...
যারা বলে বারংবার ভালোবাসা যায় তারা আসলে ভালোবাসাকে ...কিছু না গোছের কিছু একটা ভেবে নিয়ে নিজেদের পাপ মুক্ত রাখতে চায় ....
ভালোবাসা অতটাও সহজ নয় ....সত্যিকারের ভালোবাসতে ও ভালোবাসায় থাকতে একটা সুক্ষ যোগ্যতা দরকার ....ভালোবাসা ভালোবাসা বলে চার লাইন লিখে ফেললেই ...তাকে হৃদয় নিঃসৃত ধরে নেবার কোনো কারণ নেই .....,
কারণ মুখ আর মুখোশ দুজনেই এই ভালোবাসা বানান টা জানতেই পারে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন