একটা চিঠির ভেতর পাঠিয়ে দাও যা কিছু আছে ছেড়া অস্তিনে ।
পাঠিয়ে দাও সেই সমস্ত অবহেলা আর ঘৃণা যা অঙ্গিকার করেছিল তোমার ভেতর ,
রোদের খামে পাঠিয়ে দিও এতরফের সবটুকু অন্ধকার ,
সন্ধ্যে বা মাঝ রাতে বালিশে রাখা কান্না পাঠিও ,
পাঠিয়ে দিও আমার দেওয়া দুঃখগুলো গুছি বেঁধে। ,
নিঃশব্দের কাছে তুমি গোপন করেছিলে আমার কিছু চিৎকার ....রেখো না তাদের দেরাজে ,,
অসুখী আত্মার মত তারা তোমার ইচ্ছা পুরণের পথ আটকে ফেলতে পারে যে কোনো অসতর্কতার মুহুর্তে ,
পাঠিয়ে দাও হৃদয় বিদীর্ণ করা আমার ...তোমার কাছে রাখা সমস্ত হাহাকার
পাঠিয়ে দাও আমার মৃত্যু;
বুকের ভেতর রেখোনা আমার জন্যে এমন কোনো করুন যে তোমায় রোজ এদিকের একমাত্র জানলায় মুখ রাখতে বাধ্য করে দিচ্ছে ,
যা কিছু অসহ্য লাগে তোমার,
পাঠিয়ে দাও
পাঠিয়ে দাও, আমার নামে. . যেকোনো পুরোনো চিঠি ভেতর যেকোনো পুরোনো খামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন