তারাদের ঘুম নেই ওই মেয়েটার মতোই।
স্মৃতি স্রোতের শব্দে উত্তরের বারান্দায় এখনো খরস্রোতা ..,,
শব্দদের সাজিয়ে তোমাকে আড়াল করার ছলে নিজের জন্য দেওয়াল লিখন সেরে ফেলি ।
শামুকের খোলসে তুমি কিংবা আমির মাঝে যেটুকু গল্পেরা ছিল তা আজও লুকিয়ে আছে... তারাও সীমারেখা আঁকা শিখে ফেলেছে বিচ্ছেদের পর,.
তুমি বলেছিলে বাঁচতে চাই .....মৃত্যুর আগে তোর সাথে ..........
আসলে জন্মগুলো কেউ সাজিয়ে রেখে
খেলা করে গুটির দানে ....জিতে যাওয়া নির্যাস টুকু শয়তান তার মুখশে কান্না হিসেবে এঁকে রাখে শেষের চালে ।
আমার অক্ষমতা গুলো কেবল কি দুঃখই দিয়েছে বলে তোমার মনে হয় ...
জানি কোনো কোনো প্রপাতে আমারা দূরত্ব মেপেছি হাজারো ইশারায়।
আজকের মত বজ্র-বিদ্যুতের সাথে রঙ মিশিয়েছো সদ্য কাঁচা মাটির দেওয়ালে।
--
অল্প আঁচে সেখতে চেয়ে পুড়িয়ে ফেলেছি
______আমাদের ফেলেরাখা সঞ্চয়.....
আজ নিঃস্ব হলেও কেউ কাউকে সেকথা জানাতে পারি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন