কেউ কেউ তো গাছ হতে চেয়েছিলো এ গ্রহে
কেউ কেউ চরম ,,
অপমানের বাতাস রোজ ছুঁইয়ে নিতেও চেয়েছে অন্তরমহলে... ,
কেউ কেউ একদিন সমস্ত পাতা ঝরিয়ে আকাশের দিকে নিঃস্বতা বাড়িয়ে নির্বান পেতে চেয়েছে ।
কেউ কেউ আলাদা আলাদা অস্ত্রে একই আঘাত গুলোর জরিফ করে দেখতে ভালবাসে।
এভাবেই ঋতু বদলে যায় পাতা রা শব্দহীন হয়ে শব্দের সাক্ষী রেখে যায় ।
অন্ধের ঘরে একা আর সন্দেহ খেলা করে সময়ের তানপুরার আঙ্গুল রেখে ।
কেউ কেউ বদনাম কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে চায় ,
.....চায় তার পিঠে গেঁথে থাকুক ছুরির ফলা ।
বুকের প্রেম থাকুক অন্ধকার বন্দী ।
আশ্রয়ের পাঁজরে কেউ কেউ বিষ রাখে ,,
আর সে বিষের কখনো কোনোদিন কোনো অনুবাদ হয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন