আমার ঈশ্বর দেখতে ইচ্ছে হয় না কারণ ঈশ্বর আসলে এক শয়তানের পোশাকি নাম...........
তবু আমি শয়তানের মুখোমুখি হই ........সে ভাবে আমি অবুঝ কিংবা বোকা ,,,
সে খোলা দরজটা ঠেলে বন্ধ করে আমার থেকে আগে চেলে রাখা দানের গুটির সামনে নাটকীয় ভঙ্গিতে আমারই মুখোমুখি হয় ।
......সতর্কতাকে যত্ন করে দরজায় কুলুপ ঠেলে দিয়ে শান্ত চোখে সমস্ত মঞ্চের ব্যবস্থাপনা দৃষ্টি রাখে ...
তারপর- .... খুব মনোযোগে খুলে ফেলে বুকের বোতাম- আবেশে তারই সাজানো খেলার মজা লুটতে থাকে জাবর কাটার ভঙ্গিতে ।
এভাবে- দেয়াল জুড়ে আমায় আয়নার সামনে আমাকে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য দেখে ঈশ্বরীয় মুখোশ খুলে ফেলে দেয় ,,,,আর তারপর বাকিটা সব গল্পের শেষপাতায় দাঁড়িয়ে থাকা
বিজ্ঞাপনে বিকিয়ে যাওয়া উপন্যাসের মত ...,,
......আমার কখনো ঈশ্বর দেখতে ইচ্ছে হয়না,,
শুধু ইচ্ছে হয় ঈশ্বরের মুখোশ জড়ো করে একটা মহাদেশ গড়ে ফেলি ....আর তাই আমি ঈশ্বরের মুখোশ পরা আদতে শয়তানের মুখোমুখি হতে ছুটে ছুটে যাই পৃথিবীর সব উপাসনালয়ে ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন