অতীতের স্মৃতি দের বলিরেখার ভেতর গোপন করবো বলেই রোজ নিয়ম করে বয়স কমিয়ে ফেলা ক্রিমের ব্যবহার শিখে নিতে হয়েছে ইদানিং,,
কোনো একদিন সর্বনামের কাছে বিকিয়ে দেওয়া
যাকিছু অপচয় ভেবে আঙ্গুল মেপে নিজের থেকে তার পরিধির দুরত্ব এঁকে নিই , আর মনকে বলি অসম্ভব কিছুই নয় ...তেমন কিছু অঘটন এখনো ঘটেনি ।
আজকাল আর দগদগে ক্ষতে যন্ত্রনা হয় না ...তবে দাগ তার নিজস্ব কর্মকান্ডে অবিরত থাকতে ভালোবাসে ।
প্রহরিহীন ঘরে ওই ক্ষতের দাগ মারফৎ আজও বিনিময় প্রথা চলে ....শরিকিরা ভীষন খুশি আমার এই প্রকাশ্য হেরে যাওয়ায় ,
কবির কপালে শেষ চুম্বনে না বলা ফরিয়াদ গুলো রেখেছিলাম ....আজ তাদের প্রয়োজন নেই আর ,,
আমার চোখের নেশায় এখন অসম্ভব খিদে ......
তাই কোনো অভাবী ঘরে নিজের জন্ম রাখতে চাই না .....চাই না সেসব শব্দের সামনে দাঁড়াতে যা সুযোগ বুঝে দেয়ালের ভেতর ঋণ পুঁতে দেয়।
বাড়ি ফিরে আসা কোনো সন্ধ্যে যদি আসে ....আবার না হয় সমস্ত দ্বিধা দূরে সরিয়ে প্রেমকেই ধর্ম হিসেবে মেনে নেবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন