জীবন বড় অদ্ভুত অনুভূতির সমন্বয় জেনেও ...
রোজ একটা করে পাপ মুছে খাতাটাকে আগের মতো নির্বান লাভ করতে ব্যর্থ চেষ্টা করি আমরা ।
ঘরের ভেতর ছোটো ছোটো দেওয়াল তুলে যে খুপরী গুলো বানানো ছিল ....তার একটা কারণও আজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ....,,
......গত দুদিনে তুমি শুভেচ্ছা বার্তার উত্তর দাওনি বলেই হয়তো আমি আরো বৃদ্ধ হয়ে গেছি ,,
আমাদের কোনো দিন দেখা হবে না জেনেও
কখনো একে অপরের পিঠে কান্না লিখতে চাইনি ... এ বোধ হয় ঐশ্বরিক প্রেমের মতোই ।
আমি হার্ডসন নদীটার বুকে ভেসে আসা অজস্র খবরাখবরকে যখন ফুঁ দিয়ে দূরে সরিয়ে দিতে অভ্যস্ত .....একটা নৌকার মাস্তুল আমার ঠোঁটে হাসি এঁকে দিলো । .....জঙ্গল পাহাড় পেরিয়ে ক্লান্ত আমি তখন বহুদিন হাসতে ভুলে গিয়েছিলাম ,,
আমার সাধন সঙ্গীর বিষণ্ণ মনকে চোখের সামনে রেখেও চোখের বাইরে রাখছি এসব দিনে , .....লোকটা সাইকেলের দু চাকার একটা চাকা চিরকাল আমার নামে সমর্পণ করেছে জেনেও ...আজকাল আমার অসুখ পুরোনো আবেশে ফিরতে দেয় না আগের মত,,,
....তবু হার্ডসন নদী তে ভেসে আসা দূরের মাস্তুল দেখে আমি হাসতে হাসতে বাকি মোহ টুকু নদী পাড়ে খুব সহজেই খুলে রেখে নিজেকে প্রস্তুত করি .........
এবার প্রচ্ছদ জুড়ে তথাগত শুধুমাত্র নির্বান লিখতে বসবেন ....আর উপসংহারে রাখা থাকবে ধুলো পড়ে যাওয়া অজস্র পেন্টিং।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন