শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

নাভিমুলে রাখা



###  তোমার বুকের ভেতর অদৃশ্য  গিটার রাখা 
আর সে যন্ত্রের পঞ্চম তারের সপ্তম সুরে আমি থেকে গেছি,, 
 নাভিমূলে রাখা তোমার যাবতীয় অখণ্ড ভালোবাসা কিংবা 
নতুন  শব্দ নিয়ে  খেলা ঘরের উপাদান ।
সেদিনের সুরের সমস্ত লয় আজ দিকভ্রান্ত 
পথিক মাত্র ,,

 শব্দের ভিড়  ডিঙিয়ে  অচেনা   ক্যানভাসে প্যাস্টেল ঘসে হেঁটে যায় এক পাল  ভাবনারা ,, বারংবার মনে করিয়ে দেয়  অবাঞ্ছিত   ছিল সমস্ত আয়োজনটুকুই । 
 জমিয়ে রাখা তালিবানী   গন্ধ যেন  শেষ আলোর মত  পিঠের শিরদাঁড়ায়  অন্ধকার নিয়ে এসে দাঁড়ায়  সমুখে । 
#
বয়স যেন থমকে দাঁড়িয়েছে মৃত্যু দরজার সামনে .....
 আসলে তুমি যে  কথা দিয়েছিল শেষ বার দেখা হবে এই সুইসাইড পয়েন্টে .......আমরা নতুন গৃহ প্রবেশ করবো একই আলতা রাখা থালায় পা ফেলে ....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন