সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ভারতবর্ষ নামক মানচিত্রে

লুকোনো শার্সির ওপারে কাহিনী বদলাচ্ছে 
ভারতবর্ষ নামক মানচিত্রে দুটো মানুষ একই সাথে পথ বদলে মঞ্চস্থ করছে নতুন দৃশ্য ।
ক্যামেরা চলছে .......ক্যানভাসের বুকে আছড়ে পড়ছে মানুষ দুটোর অন্তর্বর্তী  অভাব নিঃসৃত সমস্ত রং  .....।
লুকোনো শার্সির ফাঁকে চোখ রেখে দর্শক হিসেবে 
আমি পাথর, কাদা কংবা কখনো  ফুল ছুড়ছি সময়ে সময়ে ,
.........সময়টা তবু মুঠোয় রাখতে পারছে না ভারতবর্ষের মানচিত্রে মঞ্চস্থ ওই মানুষ দুটো ,।

বিরতির কাছাকাছি আয়ুপথের ছায়ায় পৌঁছে গেছে বোধহয় ওরা  , ,
অথচ কপালের বলিরেখার  এখনো বোধোদয় আসেনি ।
আমি দর্শক হিসেবে কাহিনীটা কখনো কখনো নিজের মত বদলে ফেলে দিতে চাইছি  ......বদলেও যায় .....সমস্ত কিছু মনমত সাজিয়ে গুছিয়ে শার্সির এপারে ঠান্ডা মিষ্টি পান মুখে রেখে তৃপ্তির আবেশ জড়াতে গিয়ে .....হাতড়ে বেড়াই সে চাদর !!
তবে কি কিছুই বদলায়নি ? 
আমি ভ্রমিত নাকি মাথার নিউরন সামঞ্জস্য হারিয়ে স্বাভাবিক গতিপথ হারা ??
সিনেমা কিন্তু চলছে আমার সমস্ত ভাবনাদের কাগজে কাটাকুটি করে  সিনেমা  থামেনি একমুহূর্তও  ।
ভারতবর্ষ নামক  মানচিত্রে  মঞ্চস্থ  দুটো মানুষ শুধু নিজেদের বিপরীতে পথের পর পথ বদলে চলেছে ,
তাদের শরীর বদলাচ্ছে মন বদলাচ্ছে  চেহারা এবং মুখশ্রী বদলে যাচ্ছে ......অথচ আমার মনের মত হচ্ছে না একটা বারের জন্যেও ।
আমি নির্দেশক এর দিকে তাকাতেই বললো প্রতিটা গল্প লেখা আছে বদলহীন চুক্তিতে ,,,,শুধু চেহারা গুলোর রং ও মুখোশ টুকু চাইলে বদলে ফেলতে পারো এই ক্যানভাসে  ........।
বাকিটা বদলহীন এবং অপরিবর্তিত থাকবেই ।
আমি মুখ নামিয়ে শার্সির ফাঁকে চোখ  রাখি ...
সিনেমা মঞ্চস্থ ভারতবর্ষ নামক মানচিত্রের ...
দুটো মানুষ ক্রমাগত পথ বদলে কাহিনী বদলে নিজেদের হারিয়ে ফেলছে .....আর আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি ....।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন