সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

ভেবে দেখার সময়

ভাবছো খেলাটার ছকের প্রতিটা লাইন তুমি নিজে হতে করে এঁকেছো ,
ভাবছো প্রতিটা গুটি তুমিই সাজিয়ে চলেছো,
ভাবছো দানগুলো তোমার ইশারার ভঙ্গিতে ঘর বদলাচ্ছে ,
ভাবছো সৃষ্টির শব্দ তোমার হাতের পুতুল ,
ভাবছো তোমার ভেতর পোশাক হীন ঈশ্বর তুমি নিজেই......
 ,
ভাবছো এই যে এত হাততালি ...এত বাহবা সব তোমার জন্যে......!! ,,,
এসো দু দন্ড বোসো ......ভুলে যাও এসব পার্থিব,  আর ভুলে যাও ওই মন নামক মনস্টারকে ,,
আসলে তুমি কে কখনো জানতে চেয়েছো !
আসলে তোমার ক্ষমতাই কতটা যে তুমি কিছু পারবে !
এই যে ঝড় বৃষ্টি ...এই যে এতো বাড়ি, গাছ , এই ঝড়ের দাপটে দুমড়ে মুচড়ে উপড়ে পড়ছে ,   .....ভেবেছো তোমার ঐ  তিনজোড়া হাড়ে ভর দিয়ে এই জল ঝড়ের দিনে কি ভাবে তুমি উপড়ে না গিয়ে দাঁড়িয়ে আছো,  হাঁটছো ? 
এ কি  তোমার  নিজস্বতা ! নাকি তোমার ক্ষমতার প্রমান ....?
নাকি .…...কেউ দৃশ্যের বাইরে তোমার জন্যে এই নি..য়া..ম..ত  জুড়ে ছক কেটে তোমায় পুতুল করে মাথার সুতোয় আঙ্গুল গুঁজে খেলা করছে! ,
ভেবেছো তোমার শব্দ ,বর্ন,  সম্পর্ক, এসবে আসলে তোমাকে সামিল করা হয়েছে !  আসলে তুমি কেউ নয় তোমার কখনো কোনো অস্তিত্ব ছিলোই না ,
যাকে অহংকারের অলংকারে তুমি জড়িয়ে রেখেছো , 
এই যে যা কিছু তোমার সৃষ্টি বলে ...অথবা যা কিছুর আয়োজন তুমি করছো বলে নিজেকে রোজ কিছুটা অহংকৃত করে গর্বিত হয়ে বুকের পাটাতন কে ইঞ্চি কয়েক বাড়তে দাও আর মাথায় কিছুটা আকাশ ছুঁতে চাও ...,,  
এসব আসলে তুমি নিজের কাছে বারংবার নিজেকে মিথ্যে প্রমান করতে করতে সম্পূর্ণ একটা আদ্যপ্রান্ত মিথ্যের বলয়  হয়ে ওঠো নিজে ।
আসলে খেলাটা অন্য কেউ তোমাকে দিয়ে খেলিয়ে নিচ্ছে ,     আসলে তুমি একটা চেয়ার, টেবিলের মতোই আসবাব.....  যা কিনা প্রয়োজনে কেউ এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান, কাল, বদলে দিচ্ছে মঞ্চ বদলে দিচ্ছে ,, 
আসলে  তুমি একটা খড় কাঠের কাঠামোয় মাটির আস্তরণ ছাড়া সামান্যও কিছু বেশি নয় ,, 
ভেবে দেখো এ সব তোমার গড়া মিথ্যে সাম্রাজ্যের স্তূপে  তুমি এক মিথ্যে রাজা মাত্র ......যার জন্ম আর কর্ম সবটুকু আড়ালে থেকে অন্য কারো আঙুলের ইশারা মাত্র বাকি তুমি নামক কোনো অস্তিত্ব নেই ছিলো না কখনো  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন