দুপুরের নির্জনতার বুক চিরে বউকথাকও আর হাঁড়িচাছা পাখি দুটো বৃত্ত সম্পূর্ণ করে ফেলে রোজের মতোই,, ,
অন্ধকার না কাজল কে বেশি গাড় ...কেই বা বলতে পারে সঠিক উত্তর !
.........তবুও প্রতিটা ঋতু পরিবর্তনের মাঝে একটা করে রাত আঁকা ভোরে কাজলের গল্পেরা থেকেই যায় ,
নানান মুদ্রায় খোয়াই নদীটি তম্বি এখন কোমল ও কড়ি অন্তর্নিহিত প্রেমের মতোই তাকে মনে হয়......,,
সোনাঝুড়ির একটা শরীরের থেকে অজস্র ছায়া লেপ্টে সঙ্গম সেরে ফেলে নিজেদের মত করে ,,......।
তুমি আমি থেকে এখন পলাশরঙ সরে গিয়ে ডুঙরীর কোলে অভাব গুলো জাপটে ধরে ফেলার সময় এসেছে ,,
মনিবাবুর সমস্ত চরিত্ররা আজকাল আমার ঘরের অতিথি .....আর ঈশ্বর আমার সন্তান ।
ঈশ্বরের কৃষ্ণ -দাগ চেহারা চোখের তারাটা বলে দেয় একা শব্দটা ....আসলে একা নয় ,সমস্ত পাওয়া কে নিবিড় হয়ে জড়িয়ে থাকা ,
জীবন যেন জলহীন ডুঙরী তেও ভীষণ রকম শান্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন