সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

বৃষ্টির দোহাই

বৃষ্টির দোহাই দিয়ে একলা বারান্দায় আবেগী গল্পেরা গড়িয়ে নামে .........
তুমি ধোঁয়া উড়িয়ে আর একটু বাউল হয়ে উঠতে চাও .....অথচ আমার এই জড়িয়ে বেড়ে ওঠা স্বভাব তোমায় বিবাগী হতে দেয় না এমন ভিজে যাওয়া বেলায় ।
আসলে এমন করে তুমি আগে কখনও  ভালোবাসার বারান্দায় দাঁড়িয়ে থাকোনি ,,
যতবার এমন কোনো বারান্দায় পুড়ে যাওয়া অবশেষ ছুঁড়ে  ফেলেছো ....সেসব কেবল নিভে যাওয়া আগুনই ছিল যাদের ছাই বলে ডাকেছো তুমি ।
তাই কখনো কোনো ভালোবাসা তোমায় জড়িয়ে প্যাচিয়ে দু দন্ড তোমাকে এমন বৃষ্টিতে ভিজিয়ে দিতে  সাহস করে উঠতে পারে নি ,,
আসলে কি জানো এ মেঘ চিরকাল অনন্য ....বাকি মেঘেদের সাথে এর কোনো মিল।কোনো কালেই ছিল না .....তাই তুমিও উষ্ণ ওই বারান্দায় স্থাণু ।
জানি তোমার ইচ্ছা করে সব ধ্বংস করে আবার করে গড়ে নাও নতুন .......তবে ঈশ্বরের ওপর যে মাতব্বরি চলে না ... তাই তোমার আমার কংবা ওই একলা আকাশটা বৃষ্টির দোহাই দিয়ে আমাদের মতোই একলা বারান্দায় কিছু গল্পদের গড়িয়ে নামতে দিই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন