চতুর্দিকে শব্দের সমাগম পায়ে পায়ে জড়িয়ে পড়ছে.... কিছু নেই তবু কিছু লেগে থাকার বিষাদ ।
যদিও আশঙ্কা র যাবতীয় অক্ষরদের কম্পাস বিহীন জাহাজে সমুদ্রে হারিয়ে যেতে বলা হয়েছে ,
....তবুও স্থির দাঁড়িয়ে রয়েছে মেয়েটা ,
আনমনে বালির ওপর আঙ্গুল রেখে সমুদ্র আর তার মাঝে এঁকে ফেললো সীমারেখা ,
নিজের চারিদিকে কাঁটা তারে বদ্ধ করে দিলো ....
সমস্ত বর্ষার শেষ আশ্বিনের প্রথমে দাঁড়িয়েও বৃষ্টি মুছে ফেলতে পারলো না মেয়েটার একটা সীমানাও ,
মেয়েটার কাছে সন্ধ্যে ছুটে পার হওয়ার অজস্র রাস্তা ঘাট এখন শুধুমাত্র পলাতক এর ভূমিকায় ।
সমস্ত ভিড়ে মাথা গুঁজে দিয়েও মেয়েটা বিন্দুতে এসে দাঁড়াতে চায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন