রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ইচ্ছেমত

যে যার খাবার নিজেদের মুখে তুলে নিচ্ছি ইচ্ছে মত খাবার ,
----- আগের পরিচিতরা এখন অপরিচিত বলেই খুব সহজ হয়েছে ইচ্ছে মত খাবারে জিভ ডুবিয়ে নেওয়া ।
বাড়ি , চৌকাঠ এখন নতুন ,,,..... কাঁধে ছুঁয়ে থাকা আঙ্গুল কিংবা বোতাম খোলার চেষ্টায় অধীর কোনো আদরের হাত এখন বড্ড নতুন ,,,
যাবতীয় পুরোনো মায়া আর ত্রুটি কাটিয়ে নতুন স্পর্শের আবেশে শহর কাঁপছে তির তির করে ।
তবুও গোপন ব্যাথা নির্ভর এ তিলোত্তমার সমস্ত উৎসব আয়োজন ।
যেন বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেমিক প্রেমিকার অনুপস্থিতি .... আরো একবার দেখা হয়ে যাবার টান .....। যেন অলক্ষে নেমে আসা রাত ,,

জীবন ঘুরছে আপন  কক্ষপথে  এভাবেই অতীতের পাপ ক্ষয়ে যাবে হয়তো একদিন ।
প্রবেশের দরজা কোথাও আর রইলো না ।
সব কথা দেওয়া মানুষেরা একদিন রুপকথা হয়ে যায়, কিংবা  ক্ষনিকের বৃষ্টির মতোই হয় তারা ।।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন