সন্ধ্যে হলেই ওই চেনা চিমনির দিকে উড়ে যায় এক অবুঝ সন্ধানী পায়রা ....হয়তো বা হেরে যাওয়া কোনো গোপন বেলা ,
..... এ যুগে নিখিলেশ এর অস্তিত্ব থাকলে ঠিক কেমন হত জানি না ....আর জানি না বলেই কেমন করে ফিরিয়ে নিতে হয় নিজেকে শেখ হল না ।
....কেউ যেন বলেছিল মৃত্যু টা হলো ছোটো গল্প
আর বেঁচে থাকাটাই হলো উপন্যাস... ,
আমরা ঠিক কোথায় এখন দাঁড়িয়ে ! ছোটো গল্পের সারণী তে নাকি উপন্যাসের কোনো এক রাজপথে !
খুঁটে বাঁধা একরাশ চাবির গোছা আজও তেমন করে আসল দরজার সামনে দাঁড়িয়েছি বলে দেয়নি .....
অথচ কিভাবে ফিরতে হয় নিজের কাছে সেটুকু শিখতে একজন্ম কম মনে পড়ে যাচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন