মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

বৃষ্টি সুখ

বৃষ্টি কি সুখের কথা বলে নাকি সুখের ঋতুর কথা মনে করিয়ে দেয় ,
আজ অপেক্ষার অনেক গুলো দিন ধুয়ে দিতে  কেবল বৃষ্টিই পারলো কি না জানা হল না।
 ...অমিতদার দোকানে দাঁড়িয়ে অপেক্ষার অবসান খুঁজছি ....খুঁজছি ঝরে পড়া জল ফোঁটা গুলোর দিক শূন্যপুরের  ঠিকানা ।
আগে যখন বৃষ্টি নামতো কবিতা ছুঁয়ে গড়িয়ে নামতো মেঘ মল্লারের  সুর .....এখন আমার গিটারের তারে খয়েরী চাদরের অমোঘ প্রেম ,বাইরে যত বৃষ্টি চাদরে প্রেম ততটাই ঘন ।
..........একি সুখের দিকে ঋতু পথ বাঁক নিচ্ছে !
অমিতদার মুখে আমি সুখ বলতে বিকিকিনির নামতা দেখি ....আজ যেমন নামতা বেশি ঘর এগোতে পারে না অমিত দা ,   বৃষ্টি ভেজা কবিতা লিখে কবিরা কখনো কখনো পুড়তে আসে এই অমিত দার দোকানে ।
আমি আসি একটা না খোলা জানলায় অপেক্ষা গুঁজে দিতে ....অমিত দা আমায় ক্রেতা হিসেবে আজকাল ভালোই চিনে গেছে ...তাই  ঠিকানা জানতে চায় ....বলে কিছু লাগলে মুঠোফোনে জানিয়ে দিলে প্রয়োজনে ঠিকানায় পৌঁছে দেবে ।

আমি হাসি মনে মনে বলি ....অমিতদা আমায় কিছু দেবে এমন আমীর কে আছে বলুনতো ?
বৃষ্টি তার পথ বদলে সুখের দিকে যাচ্ছে 
যদিও সমস্ত সবুজ আবার নিয়ম  মেনেই ঝরে যাবে .....তবু সুখে সংজ্ঞা অমিত দা কিংবা আমার কাছে কখনো এক হতেই পারেনি,,, অথচ একই ছাউনির নীচে আমি ও অমিত দা একটা অপেক্ষায় সারাটা বৃষ্টি জুড়ে .......।
সুখের দিকেই ঋতু  পথ বাঁক নিচ্ছে....
একদিন সমস্ত সবুজ  ঝরে যেতে পারে জেনেও...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন