বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এগুলো প্রশ্ন !!!!!!!????

মানুষের ভিড়ে মানুষ হারায় অথচ মানুষকেই আর খুঁজে পাওয়া হয় না ,–-----------------------------------

যেমন স্পর্ধা কে স্বীকৃত দিলেই ভালোবাসা খুঁজে পাওয়া হয় না ,-------------------------------------------

দিন ফুরোলে নিজেই নিজের এই যে গঙ্গার বুকে এত ক্ষত এত জ্বালা ...এ বৃষ্টি কি তার খবর রাখে ?--------------------------------------------------------------

খবর কি রাখে কেনো অবিরত কাঙাল হয়ে যায় 
ধনীর ঘরে বেঁচে বর্তে থাকা মন ! ---------------------

মৌন সঙ্গমে কিভাবে  নিজেকে স্পর্শহীন হতে হয় কে বলতে পারে ? ----------------------------------------

জীবন জলের মত শান্ত হলেও কেন আত্মার প্রতিচ্ছবি দেখা হয়ে ওঠে না,,--------------------

 ....এই প্রশ্নের জবাব কোনো ঈশ্বর নামক ভদ্র লোক দিতে পারেনা ,---------------------------------

একটাই প্রবাহে সাজানো জীবন ...বাকিটা আগুন দিয়ে পথ সাজানো -------------------------------------

আর শব্দের প্রথম দু অক্ষর  শব  ওই আগুনেই মোক্ষ পায় ----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন