জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
সই (৫৩)
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
বন্ধ দরজার পেছনে
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
লোকটা
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
পাখির সফর
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
কিছুক্ষণ সফরে
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
ক্রমশ দূরে
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
ভয় করে
বৃষ্টি
বাইরে বৃষ্টি
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
অনুপম পরিচয়
মেয়েটার বিশ্বাস
শূন্যতায় ভেসে
মেরুদণ্ড জড়িয়ে সেই হিম শীতল অনুভূতি একটা শুন্যতা কেটে ফালা ফালা করছে ,মাথার প্রতিটা নিউরন এখন মৌন স্তব্ধ।
বদলে যাওয়া
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
সই (৫১)
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
খালি ঘর
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
অপেক্ষায় আমিও
পতঙ্গের মত
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
কখনো আর দেখা হবে না
সই (৬৯)
কোন কোন মৃত্যুকে দাহ করতে হয় বুকের পাঁজরে আগুন দিয়ে , অনন্ত-কালশৌচ থেকে যায় জীবনের শেষ দিনেও
এক মৃত্যু আর একটা জন্মের দায় বয়ে বেড়ায়।
..সই
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
ও চোখে
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
মন্দবাসা
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
নিঃসঙ্গতা
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
স্নান
রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ঠাঁই
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
জোকারের ভুমিকায়
পরিহাস
রবিবার, ১ অক্টোবর, ২০২৩
মন্দবাসার উপন্যাস (১০))
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
সুবর্ণা (১১৮)
না লেখা গল্পে
সারল্য
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
খিদে
সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
মুখোমুখি
রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
কবিতা মুখোশধারি গল্প
ঘুমিয়ে পরার আগে
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
না পাওয়া
রুহ
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
গল্পটার সাক্ষী ওরা
নো টিয়ার্স নো পেন
পুড়তে থাকা হৃদয়পুরের কাব্য)
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
অচেনা আকাশ
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
মা
মুক্তির পথে
অসম্ভব ইচ্ছা
অসম্ভব ইচ্ছে
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাস্ত শহরের গল্পে
বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
সই(৫২)
সুবর্ণা (১১৭)
মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
সত্যি মিথ্যের গল্প
সত্যি মিথ্যের গল্পে
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
নাম তার বেচেঁ থাকা
বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
বহু মাইলস্টোন পেরিয়ে
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
মধুদি (৫)
রবিবার, ২০ আগস্ট, ২০২৩
আকাশের দিকে মুখ
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
মরশুম কাব্য
সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বাইশে শ্রাবণ
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
যে বৃষ্টি ভেজায় আগুন ধারায়
ঝরে পরা বৃষ্টিতে মুক্তির খবর ... খবর
নিভে যাওয়া আগুনের বুক ছুয়ে থাকা স্পর্শর,
বাড়িএ ছাদে মাধবিলতার অন্তরালহীন স্নান
মন শরীর ধুয়ে দিচ্ছে... ধুয়ে দিচ্ছে জ্বরের
গভীরে লুকোনো সমস্ত অহংকার।
বুক থেকে নদীর কিনারের দুরত্ব বাড়ছে,
কাল সকালের অভিমানী সূর্য তোমার আমার
দূরত্ব বাড়াবে আরো কিছু যোজন ,
এপারের বুক ভাংচুর শব্দেরা নিয়মের শহরে নিজেকে
হারাবে আরো বেশি করে,
ফেলে যাওয়া পুরোনো বাড়ির জানলার শার্সিতে হয়তোবা
মুখ লুকিয়ে কয়েক ছত্র অপেক্ষা ঝুলতে থাকবে উদাসীন হয়ে,,
জানি আজকের পর মন রোজ কোনো না কোনো অজানা
বৃষ্টিতে ভিজবে একা একা
আর তুমি ও আমি আলাদা আলাদা চোতুষ্কনে
নিজের দাহ করবো খুব সন্তপর্ণে।
#সই(যে বৃষ্টি ভেজায় আগুন ধারায়)
রবিবার, ৩০ জুলাই, ২০২৩
সম্ভাবনা
১) পাখি
চাওয়া টুকু জুড়ে শুধুমাত্র এক টুকরো আকাশ ,
একটা ডানা যার ওপর বিশ্বাস রাখা যায়,
ক্লান্ত সফরের শেষে নীড়ে ফিরে একটুকরো
স্পর্শ নাম আশ্রয়,
শর্তের শহরে আকাশ মেলে শর্ত রেখেই
তাই এ শহরের আকাশের গায়ে মৃত্যুর গল্পেরা ভারি মেঘের ভুমিকায় ভেসে বেড়ায়।
২)নীল
শরীর এর শরিকে এখন বিষ
অন্ধকারে মুখ গুঁজে আলোর সঙ্গে পরবাস তাই।
আমি দরজার হাতলে বিষ মাখিয়ে রেখে
এ অন্তরমহলে অতিথি প্রবেশ নিষিদ্ধ করেছি বহুকাল।
৩)সম্ভাবনা
জানলা বন্ধ... অসূর্যম্পশ্যা হতে চেয়েছে মন
হারাবার জন্যে শামুকের খোলসে আশ্রয় কিনেছি
বিকিয়ে বহু রত্ন।
আয়ুপথ কমে আসে প্রতিটা জন্ম দিন আসলেই
আর সম্ভাবনা কমে আসে আমাদের দেখা হতে পারা
গল্পের মুখোমুখি হওয়া।
#সই(সম্ভাবনা)
আশ্রয়
হৃদয় আশ্রয় চায় আর সেটুকু পেলেই
লতিয়ে বেড়ে ওঠে নিজস্ব বারান্দা বেয়ে আকাশের দিকে,
হয়তো সে আশ্রয়ের নিবে লুকিয়ে রাখা থাকে লুকোনো
মৃত্যুর যন্ত্রনা , পাঁজরের বেড়াজালে স্মৃতি গুঁজে রাখা থাকে
ফেলে আসা বেলার... সে স্মৃতির রঙ সূরজ কা সাতবা ঘোড়ার মতই, শেষতক থাকে রঙ বদলিয়ে বদলিয়ে।
আশ্রয়ের কি মৃত্যু ঘটে জানা নেই! জানা নেই
মানুষের বুকের মাঝে কেনোইবা কখনো হু হু বাতাসে
মেঘ জড়ো করে আনে,
আশ্রয় এর মৃত্যু হলে ভালো কিংবা মন্দ থাকার উর্ধ্বে
মানুষ ভেসে যায় কিংবা ডুবে যায় তথাগতর ধ্যানের ভেতর,
এতো কিছুর পরেও মানুষ চায় তার আশ্রয় হোক পৃথিবীর আয়ুর সমান।
#সই(আশ্রয়)
শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
তুমি থাকো বা না থাকো
জন্ম ও মৃত্যুর মাঝে কেবল সম্পর্ক
বেঁচে থাকে...
বেঁচে থাকে টানাপোড়েন ভেতোরে অজস্র
মোহের গিঁট ,
তুমি হয়তো নিজের ভেতোরের হাঁড়ির খবর টের পাওনা
প্রতিবেশী তোমার পান্তার পাশের নুনের হিসেব রাখে,
দরজার ওপাশে ইঁট সাজানো মাকান আদেও ঘর কিনা সেটা
বড় কথা নয় দরজার এপাশে নেমপ্লেটের ওপর তোমার নামটুকু আসল,,
আসলেই একটা মানুষ আমরণ কোনো বা কোনো সম্পর্কের
দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ... সে সম্পর্কে নিজের থাকাটা জরুরি নয়, জরুরী সম্পর্কটা,
আসলে এই থাকা গুলো বড্ড ঠুনকো কাঁচের মত,
আসলে এই থাকা গুলোয় বেশির ভাগ সময় না থাকা
সারংশ।
জন্ম আর মৃত্যুর মাঝে কেবল কিছু সম্পর্কের হাত ধরা
আর ছাড়া... সে তুমি চাও বা না চাও , সে তুমি থাকো বা না
থাকো।
#সই (তুমি থাকো বা না থাকো)
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
সাথে পাশে সমান্তরালে
কাছে থাকা পাশে হাঁটা কিংবা সমান্তরালে
চলা জীবন শৈলীর নিরব ধারা,,
চোখ তাকায় আর বুক আশায় ভরে,
হ্রদ কান্নার দায় তবু চোখেরই থাকে।
সংজোগের আঁতুড়ঘর আগলে থাকে না
পথ, আর বিচ্ছেদের শোকে জীবন পুড়ে যায় না।
সকালের চায়ের সাথে জীবন হাসে সূর্যমুখির মত
বিকেলে সে জীবন প্রৌঢ়বয়সী,
তুমি আমি বদলাই না কখনো বদলায় এ দেহ আর পোশাক।
#সই(সাথে পাশে সমান্তরালে)
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
পোশাকের আড়ালে শহর
পোশাকের আড়ালে এ শহর চেনা হয় রোজ
গলির পাকদণ্ডীতে তবুও অচেনা অভ্যাস আর
যন্ত্রনার সাতকাহন নিশ্বাস নেয়,,
রোজ নতুন পোশাকে ওরা মানুষের মত
রোজ নতুন আদপে ওদের নিয়ম পরিবর্তিত,
আকাশ লজ্জা পায় ঈশ্বর কাঁদে চেনা মানবতার
অচেনা পরিচয় এর সামনে দাঁড়িয়ে ।
বয়সের মাঝখানে দাঁড়ানো লোকটা ক্যানভাসে
রঙ তুলির আঁচড়ে নিয়ম ভাংচুর করতে চায় প্রতিদিন
অথচ হিসেবের বাইরে অনিয়মে ছুঁয়ে যায় যায় কিছু প্রিয় মুহূর্ত কিছু আফসোস সে ক্যানভাসের বুকে ,,
লোকটা হাঁপিয়ে ওঠে সাঁতরে উঠতে চায় কিংবা ডুবিয়ে
দিতে চায় নিজেকে নাকি আরো একবার নতুন পোশাকে এ শহরের মত অচেনা হয়ে ভিড়ে মিশে যেতে চায়...।।
#সই(পোশাকের আড়ালে শহর)
প্রতিকি আমি
অবিরাম বৃষ্টির ভেতর গিয়ে দাড়াই
আমি নিজেকে নিজের কাছে অপরিচিত মনে হয় সে বৃষ্টির
ভেতর,
সামাজিক গন্ডি বাঁধা এ পরিচয় পাঁজরের
বেড়ার ওপাশে ধিক ধিক আগুন ঘুমোয়,
সুখ ও শোকের স্পর্শ অনুভবে মেলে না,
সম্পর্কের চোখে একটা হাসি দেখি বিদ্রুপ এর অলংকরণে।
সময়ের আলো এসে পরে সাদা বরফের ওপর
ঈশ্বর আর আমি মুখোমুখি অচেনা সফরে অজানা
বৃষ্টির ভেতর মাইল ফলকে স্বাক্ষর রাখছি,,
অবিরাম নিজের মোহের ভেতর ডুবছি ভিজছি
যেন সম্মহিত আমি আমার ঈশ্বর দ্বারা।
#সই(প্রতিকি আমি)
শনিবার, ২২ জুলাই, ২০২৩
শেষ বার
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
enjoy your life
প্রাক্তন =মৃত্যু
জ্বরের ঘোর
শনিবার, ১৫ জুলাই, ২০২৩
জন্মের দায়
মানুষ হোঁচট খায় তবু সে রাস্তাকে বিশ্বাস
করে,
মানুষ মৃত্যু কে জানে তবু জন্মের কথাকে উৎসব মানে,
মানুষ জানে ঘুম ভাংগার পর স্বপ্নেরা ছুমন্তর ... তবু
রোজ রাতে সে একটা সহবাস খুঁজে ফেরে রুপকথার দেশের।
সব সত্যি গুলো মানুষ জানে তবুও রোজ
হাজারো কিস্তিতে নিজের সামনে নিজেই কাঠগড়ায়
দাঁড়িয়ে থাকে নিরুত্তর হয়ে থাকা এমন অসংখ্য
প্রশ্নের সামনে।
মানুষ মাথা নিচু করে অদৃশ্য হাত পেতে দাঁড়ায়
মহাকালের সামনে , ফিরতে চায় তার শুরুতে
অথচ মহাকাল ঘড়ির কাঁটায় কেবলমাত্র
আগামী টুকুই বরাদ্দকৃত রাখে,
তবু যেকোন মৃত্যু কোনো না কোনো জন্মের ছাড়পত্রর
পরেই ফলকনামায় লেখা হয়
আর একটা মৃত্যুর পর মানচিত্র বদলে যায়
বদলে যায় অনেক নিয়মিত অভ্যেস।
#সই(জন্মের দায়)