তোর জানা দরকার তোর অহংকারি
তথাস্তু শব্দটাও আমার চোকাঠে দাঁড়াতে পারে না,
আমি চিরকাল ফরিকের স্বত্বা ছিলাম আছি
নিতান্ত ঝুলিতে তবু একটা চাঁদের হাসি অমলিন
আজও।
তোর আমার মাঝে এখন বারো নদীর স্রোত
দুয়ারে দুয়ারে আজো আলোর ফেরিওয়ালা কিছু কম আসে না, তবু লোভী হওয়া শেখা হয়নি আজো,
তাই জোনাক আর চাঁদের আলোর সাথে আজো আমি উদার বাউল রাজার মতই বাঁচতে ভালবাসি,
আমার মাটিতে পারিজাত হাসে, গাছের সংসারে ভালবাসা
আছে,,
মঞ্চের আলোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় আমার জন্মগত।
যদি কখনো সময়ের বৃষ্টি তোর রঙ ধুয়ে দেয় ফিরে আসিস,
কিছুটা গোলাপবর্ন আর খানিকটা বেহাগের শেষ রাত আর
সেই পাহাড়ের গায়ে একমুঠো আকাশ দেখতে পাওয়া ঘর
ক্যানভাসে আঁকা ছবি আর কবিতা অপেক্ষায় থাকবে
ঘুমিয়ে পরার আগে অবধি,
#সই(ঘুমিয়ে পরার আগে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন