পুরনো বাড়ির বাগান আমাকে চেনে না,
ঝোপের ধারে খেলনাপাতি আর বুনো পাখির
কিচিরমিচির শব্দ জব্দের পথ কোন মাইলফলকে
হাতছাড়া হয়ে গেছে... খুঁজে পাইনা ।
স্বপ্নরা ঘুম ভাঙার পর সেদিন অদৃশ্য নগরে হারিয়ে গেছিলো,
হয়তোবা এসব মিথ্যে কিংবা নিজেকে ছেলেভোলানো গল্প
বদলে গেছি পথের বাঁকের মত আমিই আর হারিয়ে ফেলেছি
সেই চোখ পিটপিট পুতুলটা হারিয়ে ফেলেছি স্বপ্ন রাখা সেই নীল রঙের বাক্সটা ...
হারিয়ে গেছে যাবতীয় সারল্যের উপকরণ
আর আমি কেবল মানুষের কাঠামোয় বেড়ে চলেছি
ছল, পাপ, স্বার্থ, আমার বাতাসের রঙ আলোর রঙ
নিশ্বাসের রঙ নিয়ে,
হারিয়ে গেছে চোখ পিটপিট পুতুলটা
হারিয়ে গেছি আমি...
#সই ( সারল্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন