গাং চিলের বুকে রাখা নীল কথপোকথন
সময়ের উৎসবে গোপনীয় থাকুক পুরনো
অভিযোগ,
পাহাড়ের গায়ে কাঁচের বারান্দায় মেয়েটা এখন সারাদিন ছবি আঁকায় মশগুল সময়ের ঘরে মহাকালের শমন পেয়েছে সে,
যেতে হবে তাকে...
বুকের মাঝে মারন রোগের আতিথেয়তা প্রতিনিয়ত,
গল্পের পান্ডুলিপি রাখা থাকবে ক্যানভাসের রঙ তুলির
ধাঁধায় ,
মেয়েটা মৃত্যুকে প্রেমিক ভেবেই অজস্র গল্পতে রঙ ভরছে
পাহাড়ি রংগিনী নদীর বহতা সাক্ষী সাক্ষী থাকুক তিস্তা
সাক্ষী থাকুক নাম না জানা পাহাড়ের বাঁক পাকদণ্ডী পথ,,
ঘুমিয়ে পড়া মেয়েটার কথা যারা জানতে আসবে এই
পাহাড়ের কাছে বাতাসে লেখা পাবে কুয়াশার অক্ষরে না বলা কথাদের,
রংগিনী তিস্তা পাকদণ্ডী পথ হয়তো বা ফুঁপিয়ে কেঁদে বলবে
বড্ড দেরি করে ফেললে হে আগন্তুক ।
#সই ( গল্পটার সাক্ষী ওরা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন