বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

খিদে

আজকাল আমার ভীষণ রকম খিদে  পায় 
এমন রাক্ষুসে  খিদে আমি আগে এ জীবনে কখনো  অনুভব 
করিনি, 
আগে আমার না খাওয়া পেট অনুভূতিহীন ছিলো 
এখন আমি পথ ঘাট  গলি  গাছ পাতা বাতাস আকাশ 
ডাস্টবিন  ফেলে দেওয়া  যাকিছু  গোগ্রাসে গিলতে  থাকি,

আমি গিলতে থাকি প্রেম অ-প্রেম ভালবাসা  মন্দবাসা ঘেন্না 
লজ্জা, ভয় দুক্ষ, রাগ অভিযোগ যন্ত্রনা  আফসোস  আদর ভালোলাগা ভালোবাসা ...
সব সব একটা  আস্ত সমাজ ,পৃথিবী , ব্রহ্মাণ্ড  সব গিলে ফেলি
অদ্ভুত  খিদে মেটাতে  আমার আমি তোমার থেকে তুমি সবাইকে খেয়ে ফেলি ....না মেটে না খিদে এত খেয়ে 
তবু মেটে না খিদে ,

আজন্মের কিংবা বহু জন্মের খিদেতে পেয়েছে আমাকে 
রাতের অন্ধকারে গলির গুণ্ডা , মন ছুক ছুক লোকটা ,
সঙ্গমে রত দশ ফুট বাই দশ ফুট বেঁচে থাকার সংসার আমি এক গ্রাসে খেয়ে ফেলি তারপর শুরু করি রাস্তার ঘেয়ো কুকুর বিড়াল ,নেড়ি কুত্তা ,কিংবা ওই বড় বাড়ির অদূরে বেড়াল অথবা বিদেশী কুকুরটা দিয়ে ,
 আমার খিদে কিন্তু মেটে না ...পেটের ভেতর এক অদ্ভুদ আগুন সব নিমেষে গিলে নিচ্ছে ।

অথচ  কোনো এক কালে আমার তেমন একটা খিদে ছিলো না
হয়তোবা বেছে বুছে  কিছু একটা খুব পছন্দের খেতে ভালবাসতাম , সেটাও খুব নিয়মে ,
আজ সে আমি এক রাক্ষুসে খিদে নিয়ে ঘুরছি তোমরা সাবধান থেকো হয়তোবা কখনও কোনো রাস্তার মোড়ে হাঁটতে চলতে আমার খিদের সামনে ...আর তারপর ....


©সই (খিদে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন