সম্পর্কগুলো হারিয়ে গেলে আর কান্না পায় না
দরজার বাইরে অপেক্ষার পথটা অনেকদিন ফাঁকা
সেখানে হৃদয়ের কারবারের তেমন কেউ আসে না
অথচ কবিতায় আসে নীরব অভিমান
আসে নোনা পানির ছলাৎ ছল ঢেউ,
স্মৃতি চিরকাল কোনো এক সময়ের মৃত্যুর নাম
আজটুকু হাতের মুঠোয়
হয়তো এ কবিতা নীরব কোনো শুন্যতার নাম
হয়তো সম্পুর্ণায় কবিতা নিষ্প্রোয়জন,
রোজ অনেক প্রয়োজন ভুলে থাকতে আটটা পাঁচটার
নিয়মিত তাড়াহুড়ো
ব্যাস্ত শহর জানে প্রয়োজনীয় আয়োজনকে বেমালুম
ভুলিয়ে দিতে
ব্যাস্ত শহর সম্পর্ক গুলো থেকে মোহ মায়ার মায়াবী চোখে
কাপড় বেঁধে হাসতে শেখায় বাঁচতে শেখায়
আর তাই কোনো চলে যাওয়ায় মন কেমনের কথা শহর শেখায় না।
#সই (নো টিয়ার্স নো পেন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন