-------------------------------
সব চিহ্নগুলো তুমি ছাড়া ভীষণ রকম
অগোছালো,বহু রাতভর সুত্র মেলাবার
চেষ্টায় নদী পাহাড় পার করেছি,
কখনো শৃঙ্খলের ইশারা বুঝিনি সুবর্না
এভাবে কত যুগ কেটে গেছে জানি না
আমি পূর্নমানুষ হতে পারিনি,
এখন তুমি আমায় বর্নহীন বল যখন
আমি সম্বিত ফিরে পাই,
চোখ থেকে নেমে আসা পৌরানিক
কান্নাকে তুমি গচ্ছিত রেখ সভ্যতার
বুকের ভেতোর,,, এতটুকু জানি
সুবর্না তোমার আকর্ষণে হার
মানে পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ...
তাই তোমার দিকে মুখ করে পথ শুরু
আমার.... বাকি আকাশ মিথ্যে,,,
............সুবর্না প্রিয় দিশা।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯
সুবর্না (১৮)
সুবর্না (১৭)
----------------------------
কোনো পরিবর্তন তো সময়ের
স্রোতকে ছুঁতে পারেনি সুবর্না,
সেই পড়ন্ত বিকলের ঘোমটা ধীরে
ধীরে রাত ছুঁয়ে ফেলে, একই রকম
রাত শেষে কচলানো চোখে দিনের
ঘুম ভাঙে, ঋতু আসে ঋতু যায় ,
কিছুমাত্র এতটুকু বদলায়নি ,
হাওয়ার আসা যাওয়ায় চুল এলোমেলো,
বসন্তের কোকিল তার চেনা ডাকে একি
কথা বলে এখনো, অথচ বার বার ভেবেছি
এসব কিছু তো কিছুটা হলেও বদলাতে পারতো,
কিছু বদলায়নি সুবর্না প্রচন্ডরকম শীত এখনও
উষ্ণতা খোঁজে, বর্ষার নুপুর ধ্বনিতে অজস্র সুর,
পূর্নিমার আলোয় রুপোলী ঝর্না সব একই রকম,
দক্ষিণ এর জানালা একি রকম বাতাসের আলাপন,
এইসব কিছুর সাথে আমি রোজকার
দিন যাপন করি ...... কেবল রাতে ঘুম আসার জন্যে এখন
আমায় স্লিপিং পিল নিতে হয় নিয়মিত....
......... সুবর্না প্রিয় শূন্যতা,,,
বুধবার, ২ জানুয়ারি, ২০১৯
সুবর্না (১৬)
----------------------------
তোমাকে ছুঁয়ে থাকার স্বভাবে
সেদিন পাহাড় ছুঁয়ে বার বার মনে
হয়েছে, তুমি আর হিমালয় যেন
ভীষণ একাকার..., বাধানো শরীরে
সভ্যতার অগুনিত দাগ.... আলো
ছায়া, মেঘ বৃষ্টি, রোদ্দুর, চিড় ধরাবার
চেস্টায়, সুর ভাঙার চেস্টায় জীবনের
ছদ্মবেশে রোজ রোজ তোমায় আঁচড়ে যায়,
মাটি চাপা কান্না কখনো বাইরের পৃথিবীকে
বুঝতে দাওনি সুবর্না,
প্রাঞ্জের মত কোনো তরঙ্গিনী জলস্রোত মনে হয় তোমায়,
মৃত অতীত আর শূন্য ভবিষ্যতের কাঁপন নেই তোমাতে,
মুহুর্তে থাকো মুহূর্ত হয়ে।
আধভাঁঙ্গা চাঁদ নিয়তির মত
আসে আসে যায়, তখনো তুমি
অবিচল স্থির, তোমার গোপোন কক্ষের
ঠিকানা প্রকৃতিও টের পায় না....
যেখানে সকল প্রলয় বিনা বাধায়
নিরন্তর আশ্রিত,।
তাই দুর্দান্ত কলমের নিবে তুমি আমারই
মত কোন পাগল কবির কবিতা হয়ে ছিটিয়ে
থাকো বুকের ভেতরে,,,
....... সুবর্না প্রিয় নারী।।।